এক লাফে ৭ হাজার পেরিয়ে দৈনিক সংক্রমণ, চার রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
এক লাফে ৭ হাজার পেরিয়ে দৈনিক সংক্রমণ, চার রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে গিয়েছে দেশে। এই নিয়ে চার রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং দিল্লি। এই চার রাজ্যে করোনা সংক্রমণ বাড়ত শুরু করছ। মাহামারীর প্রথম পর্ব থেকেই মহারাষ্ট্র ছিল সংক্রমণের শীর্ষে। তারপরেই ছিল কেরল এবং দিল্লি। দ্বিতীয় অবং তিন নম্বর ওয়েভ কর্নাটকেও করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল।

এবার তাই আগে থেকেই সতর্ক কেন্দ্র। এক দিনের মধ্য ৫ হাজার থেকে বেড়ে ৭ হাজারে পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে চার রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই চার রাজ্যকে বিশেষ স্ট্র্যাটেজি মেনে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই চার স্ট্র্যাটেজি হল টেস্ট, ট্র্যাক, ট্রিট এবং ভ্যাকসিনেশন। এই চার স্ট্যাটেজি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় বলে মনে করা হচ্ছে।
পরীক্ষা বাড়ালে সহজেই করোনা সংক্রমণের স্থানগুলি চিহ্নিত করা যাবে। সেই সব জায়গায় করোনা বিধি কড়া করলেই করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। পরীক্ষার সঙ্গে চিহ্নিত করণের স্ট্র্যাটেজি জড়িত রয়েছে। তার সঙ্গে করোনা টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। করোনা টিকাকরণ বাড়ানোর কথা বলা হয়েছে। অধিকাংশ জায়গায় বুস্টার ডোজের টিকাকরণে অনীহা দেখা যাচ্ছে। অনেকেই বুস্টার ডোেজর টিকাকরণ করাতে চাইছেন না।
আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দিয়েছিল। সেই সঙ্গে শিশুদের করোনা টিকাকরণেও জোর দেয়া হয়েছিল। ১২ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণে জোর দেয়া হয়েেছ। করোনার বুস্টার ডোজের টিকাকরণ সুনিশ্চিত করতে পারলেইঅনেকটা এড়ানো যাবে করেনাসংক্রমণের চতুর্থ ঢেউ। এদিকে কেরল করোনা সংক্রমণের মধ্যে নতুন ভাইরাস নোরো ভাইরাস থাবা বসিয়েছে। ২ শিশুর শরীরের ধরা পড়েছে নোরো ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যে সতর্কতা জারি করা হয়েেছ। নোরো ভাইরাসের পাশাপাশি মাঙ্কি পক্স নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে। দেেশর সব বিমানবন্দরেই নজরদারি বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বাড়তেই মহারাষ্ট্র সরকার মাস্ক বিধি কড়া করেছে। সেই সঙ্গে বিমানবন্দগুলিতেও মাস্ক বিধি কড়া করেছে ডিজিসিএ।












Click it and Unblock the Notifications