Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেশ কিছু নতুন প্রশ্নের মুখে পড়তে হবে! নতুন আদমশুমারিতে মানা হচ্ছে না নতুন ধর্মের অন্তর্ভুক্তি

এবারের আদমশুমারিতে প্রশ্নের ধারার পরিবর্তন হতে চলেছে। কোনও ব্যক্তি বোতলের জল খান কিনা সেই উত্তর দিতে হবে। শিক্ষা, বিয়ে, কাজের মতো স্বাভাবিক প্রশ্নের সঙ্গে কোনও পরিবারের স্থানান্তরের কারণও জানাতে হবে।

বিভিন্ন সম্প্রদায় থেকে আলাদা ধর্ম হিসেবে গণনার দাবি তোলা হলেও এবারের আদমশুমারিতে শুধুমাত্র ছটি ধর্মের বিকল্প রাখা হয়েছে। কোনও ব্যক্তি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন কিনা, তা আদমশুমারিতে জানাতে হবে। সেখানে ধর্মের জন্য আলাদা ছটি কোড রাখা থাকছে।

নতুন আদমশুমারিতে থাকতে চলেছে ছটি ধর্ম

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, ঝাড়খণ্ড-ছত্তিশগড়-ওড়িশায় যেসব আদিবাসী প্রকৃতি পুজো করেন, তাঁরা নিজেদেরকে সারনা ধর্মের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন। অন্যদিকে কর্নাটকের লিঙ্গায়েতরাও নিজেদেরকে আলাদা ধর্মভুক্ত করার দাবি তুলেছেন। উত্তরদাতারা আদমশুমারির ফর্মে অন্য ধর্মের নাম উল্লেখ করতে পারলেও, সেখানে আলাদা কোনও কোড থাকবে না।

২০১১ সালে আদমশুমারির সময়ে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে ধর্মের জন্য কোডের সুপারিশ করা হয়েছিল। কিন্তু আলোচনার পরে সেগুলি বাদ দিয়ে শুধুমাত্র ছটি ধর্মের জন্য কোড রাখা থাকছে। গত ২১ মে দিল্লিতে নতুন সেন্সাস ভবনের উদ্বোধনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৮১ সাল থেকে হওয়া আদমশুমারি সম্পর্কিত একটি বই প্রকাশ করেছেন। সেখানেই সব ব্যাখ্যা করা হয়েছে।

নতুন আদমশুমারিতে থাকতে চলেছে ছটি ধর্ম

২০২১-এর আদমশুমারি দুটি পর্যায়ে হওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে তা অনির্দিষ্টকাালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই প্রথম আদমশুমারিকে ডিজিটাল করা হয়েছে। যেখানে কোনও ব্যক্তি ঘরে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবেন।

২০২০ সালের ৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে প্রথম পর্যায়ের আদমশুমারির জন্য ৩১ টি প্রশ্ন নির্ধারিত করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের জন্য ২৮ টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। তবে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ২০১৯-এ অনুশীলন চলাকালে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৬ টি জেলায় ২৬ লক্ষ মানুষকে দুটি দফার প্রশ্ন করা হয়েছিল।

নতুন আদমশুমারিতে থাকতে চলেছে ছটি ধর্ম

কোনও ব্যক্তির কাজের জায়গায় যেতে কত সময় লাগে এবং তিনি মেট্রো ব্যবহার করেন কিনা, এবারের আদমশুমারিতে সেই প্রশ্নও থাকছে। কোনও ব্যক্তি অক্ষম হলে কেন অক্ষম, সেখানে কি অ্যাসিড হামলা হয়েছে নাকি বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, নাকি স্নায়বিক রোগের কারণে, তা জানাতে হবে।

এবারের আদমশুমারিতে ভাড়াবাড়িতে বসবাসকারী কোনও ব্যক্তির অন্য কোথাও বাড়ি আছে কিনা সেব্যাপারেও তথ্য রেকর্ড করা হবে। শহুরে এলাকায় ১০০ মিটারের মধ্যে এবং গ্রামীণ এলাকায় ৫০০ মিটারের মধ্যে পাণীয় জলের বন্দোবস্ত আছে কিনা, তারও উত্তর দিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+