'হত্যা ও পুড়িয়ে মারা'! বাংলাদেশের নৃশংসতা নিয়ে গর্জে উঠলেন সেলিব্রিটিরা, 'গাজার' উদাহরণ টেনে কী জানালেন?
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই একের পর এক নৃশংস ঘটনার খবর সামনে আসছে। সেই আবহেই পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসের প্রকাশ্য গণপিটুনির ঘটনা ঘিরে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উন্মত্ত জনতা তাঁকে পিটিয়ে হত্যা করে এবং তারপরে দেহে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তারপরে তদন্ত করে জানা যায় যে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার কোনও ভিত্তিই ছিল না। তবুও, এই নির্মম হত্যাকাণ্ড দেশ এবং বিদেশে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে।

এই ঘটনার পর থেকেই ভারতের একাধিক পরিচিত তারকা প্রকাশ্যে প্রতিবাদে মুখও খুলেছেন। অভিনেত্রী জাহ্নবী কপূর সমাজ মাধ্যোমে লম্বা একটি পোস্টে এই ঘটনাকে 'বর্বর এবং অমানবিক' বলে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন যে, এরকম প্রকাশ্য হত্যাকাণ্ডের ভিডিও দেখেও যদি মানুষ ক্ষুব্ধ না হয়, তবে সেই নীরবতাই সমাজকে ধ্বংসের পথে আরও ঠেলে দেবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে যে, দূরের দেশের ঘটনা নিয়ে আমরা সহজেই আবেগপ্রবণ হই, অথচ কাছের প্রতিবেশী দেশে নিজের ধর্মের মানুষদের যদি এমন পরিণতি হয়ে তাহলে অনেকেই চুপ করে থাকেন।
দীপু দাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রাজবাড়ি জেলার পাংশা থানার অন্তর্গত একটি বাজার এলাকায় গত বুধবার রাতে ২৯ বছরের এক যুবককে মারধর করা হয়। নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেই তাঁর মৃত্যু হয়। পরপর এই ধরনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালও এই ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে সরব হয়েছেন হন। তিনি 'All Eyes on Bangladesh Hindus' লেখা একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদী হিংসা সংখ্যালঘুদের জীবন ক্রমশ বিপন্ন করে তুলছে। তাঁর করা পোস্টের ছবিতে দীপু দাসের হত্যার ইঙ্গিতপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়, যা আরও একবার মানুষকে নাড়িয়ে দিয়েছে।
প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী জয়া প্রদা এক ভিডিও বার্তায় আবেগপ্রবণ হয়ে বলেছেন যে, এই ঘটনার কথা ভাবলেই তাঁর হৃদয়ে রক্তক্ষরণ করে। তাঁর কথায়, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর সরাসরি হামলা। তাঁর প্রশ্ন, মন্দির ভাঙা, নারীদের উপর অত্যাচার এই সমস্ত কিছুর পরেও কতদিন নীরব থাকা যায়?
VIDEO | Former MP and actor Jaya Prada (@realjayaprada) says, "Today I am very unhappy, my heart is bleeding, thinking how such kind of brutality can be done to a person, in Bangladesh, an innocent Hindu person Dipu Charan Das was lynched by a mob, they not only killed him, but… pic.twitter.com/oBN3dNE1vx
— Press Trust of India (@PTI_News) December 25, 2025
অভিনেতা মনোজ যোশীও এক সংবাদ সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সময় অনেক মানুষ প্রতিবাদে এগিয়ে এসেছেন। কিন্তু বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনায় সেই আওয়াজ খুব একটা শোনা যায়নি। এটাই সবচেয়ে বেদনাদায়ক।
এই ঘটনার প্রতিবাদে গায়ক টনি কক্কর একটি গান গেয়ে প্রকাশ করেছেন। যেখানে তিনি দীপু দাসের নাম উল্লেখ করে ধর্মের নামে হিংসা এবং বিভাজনের বিরুদ্ধে প্রশ্নও তুলেছেন। তাঁর গানের কথায় মানবতা, সহানুভূতি ও দায়বদ্ধতার আহ্বান উঠে এসেছে।
সব মিলিয়ে, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এই ঘটনার পরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনেও প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছে। ভারতীয় সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা এই প্রতিবাদ নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications