প্রাথমিক ফলাফলে জয়জয়কার, দিল্লিতে আপ-র দফতরে উৎসব! খাঁ খাঁ করছে বিজেপি সদর দফতর

প্রাথমিক ফলাফলে জয়জয়কার, দিল্লিতে আপ-র দফতরে উৎসব! খাঁ খাঁ করছে বিজেপি সদর দফতর

সকালে গণনা শুরু হতেই একের পর এক কেন্দ্রে এগিয়ে যেতে থাকে আপ। পরবর্তী সময়ে আসন সংখ্যার নিরিখে বিজেপির সঙ্গে বড় ব্যবধান তৈরি হয় আপ-এর। প্রতিবেদন লেখা পর্যন্ত আপ এগিয়ে রয়েছে ৫৪ টি আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ১৬ টি আসনে। এদিন ফলাফলের প্রাথমিক চিত্র আসতেই উৎসব শুরু হয়ে যায় দিল্লিতে আপের সদর দফতরে।

দিল্লিতে আপ-এর দফতরে উৎসব

দিল্লিতে আপ-এর দফতর সাজানো হয়েছে নীল-সাদা বেলুন দিয়ে। পার্টি অফিসে অরবিন্দ কেজরিওয়ালের বড় কাটআউট দিয়ে সাজানো হয়েছে। তারা দেশের রাজনীতিকেই পরিবর্তন করে দিয়েছেন বলে দাবি আপ-এর সমর্থকদের। এখন দিল্লি, এরপর সারা ভারত বলেছেন আপ-র কর্মী সঞ্জীব সিং।

আপ-এর উৎসব অমৃতসরেও

তবে শুরু দিল্লিতেই নয়, দিল্লিতে জয়ের প্রভাব ছড়িয়ছে অমৃতসরেও। সেখানকার আপ কর্মীরা এদিন উৎসবে মেতে ওঠেন।

খাঁ খাঁ করছে বিজেপির সদর দফতর

অন্যদিকে ভিন্ন চিত্র বিজেপির সদর দফতরে। সেখানে গুটি কয়েক কর্মীকে দেখা গিয়েছে এদিন সকালে।

এগিয়ে রয়েছেন কেজরিওয়াল

এগিয়ে রয়েছেন কেজরিওয়াল

নতুন দিল্লি আসন থেকে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট গণনা চলাকালীনই দলের সদর দফতরে যান কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+