আসছে নতুন বছর! বিনোদনের পসরা নিয়ে তৈরি পার্টি ক্যাপিটাল

আসছে নতুন বছর। তার জন্য তৈরি গোয়া। অন্যবারের মতো এবারও সেখানে নতুন কিছু হবে বলে আশা পর্যটকদের।এবছরও দেশের পার্টি ক্যাপিটাল গোয়া এমন অসংযতভাবে নতুন বছরকে বরণ করবে যা পর্যটকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে

আসছে নতুন বছর। তার জন্য তৈরি গোয়া। অন্যবারের মতো এবারও সেখানে নতুন কিছু হবে বলে আশা পর্যটকদের। এবছরও দেশের পার্টি ক্যাপিটাল গোয়া এমন অসংযতভাবে নতুন বছরকে বরণ করবে যা পর্যটকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিচ, ক্লাব, পাব ও হোটেলগুলিতে অনুষ্ঠান

বিচ, ক্লাব, পাব ও হোটেলগুলিতে অনুষ্ঠান

বিচ, ক্লাব, পাব এবং হোটেলগুলিতে রংবেরঙের পার্টিগুলিতেই প্রধানত নজর দেওয়া হচ্ছে। এই জায়গাগুলিতেই ঢালাও নতুন বছরে বরণের নানা অনুষ্ঠান হয়ে থাকে। ক্যাসিনো প্রাইডে বড় অনুষ্ঠানে অংশ নেবেন বিগবস খ্যাত স্বপ্না চৌধুরী। কমেডিয়ান শ্রীনিবাস নায়েকও এই অনুষ্ঠানে অংশ নেবেন।

বিখ্যাত জায়গাগুলি

বিখ্যাত জায়গাগুলি

বাগা বিচ, ক্যান্ডোলাম বিচ, ক্যালাঙ্গুটে বিচ এবং অন্য জায়গাগুলিতে ভিড় চোখে পড়ার মতো। এইসব জায়গাগুলি আগে থেকেই বড় ধরনের পার্টির জন্য গোয়ায় বিখ্যাত।

দেশি-বিদেশি পর্যটকদের ভিড়

দেশি-বিদেশি পর্যটকদের ভিড়

বিদেশ থেকে পর্যটকরা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা গিয়েছেন গোয়ায়। জলক্রীড়া থেকে সাঁতার, সব কিছুর মজা তাঁরা ইতিমধ্যেই নিতে শুরু করেছেন।

থাকছে পুলিশি নজরদারি

থাকছে পুলিশি নজরদারি

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গোয়া পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে বড় ব্যবস্থাই তারা রেখেছেন। অযাচিত কোনও ঘটনা ছাড়াই যাতে বর্ষবরণ হয়, সেদিকে তারা লক্ষ্য রাখছেন।

অন্য বছরের মতো এবছরেও বহু সংখ্যক পর্যটক গোয়া গিয়েছেন নতুন বছরকে বরণ করে নিতে। সমুদ্রের উপকূল অঞ্চলগুলিতে বড় ব্যবস্থা রাখা হয়েছে। জানিয়েছেন গোয়া পুলিশের ডিজি মুক্তেশ চন্দর।

(ছবি সৌজন্য: এএনআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+