ডেইলিলার্ন এর এই ভিডিও শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি এক অনন্য শ্রদ্ধাজ্ঞাপন, মুগ্ধ করবে আপনাকেও

শিক্ষক দিবস মানে প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে একটা বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত। এই দিনটি অতীত-বর্তমান সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের মনে করার এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপনের দিন। শিক্ষক হলেন পথ প্রদর্শক। এমন একজন মানুষ যিনি অন্ধকার থেকে আলোয় টেনে আনেন তাঁর ছাত্র ছাত্রীদের। উচিত-অনুচিতের পাঠ পড়ান এবং জীবনের ভালো-মন্দকে সঠিকভাবে বুঝতে এবং বিচার করতে শেখান।

একজন আদর্শ শিক্ষক তাঁর ছাত্র-ছাত্রীদের জন্য যে কোনও সীমা পেরিয়ে যেতে পারেন, যাতে ছাত্রছাত্রীরা শুধু পড়াশুনায় নয় জীবনের পরীক্ষায় সফল হতে পারে। শিক্ষক শুধু পড়াশোনা করতে শেখান না, তিনি শেখান মূল্যবোধ এবং জীবন বোধ।

নিজেদের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে শিক্ষকরা কোনওদিনই গুরুদক্ষিণা নেন না। তাঁরা শুধু চান তাঁর ছাত্র ছাত্রীরা যাতে তাঁকে মনে রাখে আর এই সামান্য চাওয়ার মধ্য দিয়েই একজন ছাত্র অথবা ছাত্রীকে জ্ঞানের আলোকে আলোকিত করেন একজন শিক্ষক। তাই আজকের দিনে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো অত্যন্ত প্রয়োজন। তাঁরা যেভাবে আমাদের জীবনকে আলোকিত করেছেন তার বিনিময় বলতে হয় একটাই কথা, ধন্যবাদ।

ডেইলিলার্ন

ডেইলি লার্ন (https://www.dailylearn.in/) একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম যেখানে গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং অন্যান্য কমার্স বিষয়ক সাবজেক্টের প্রশিক্ষণ দেওয়া হয়। এই মুহূর্তে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার্থীদের নিয়ে অনেকগুলি অসাধারণ কোর্স তৈরি করে তা শেখানো হচ্ছে লাইভ লেকচার, ভিডিও, স্টাডি মেটেরিয়াল টেস্ট এবং সাপ্তাহিক ডাউট সলভিং সেশনের মাধ্যমে।

প্রতি মাসে মাত্র ৯৯৯ টাকায় সবকটি সাবজেক্ট শেখানো হচ্ছে যা বিশেষ করে ছোট শহরের পড়ুয়াদের কাছে এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। বিশেষ করে এই করোনা মহামারীর সময় এই ধরনের অনলাইন টিউশন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

গল্পের মধ্য দিয়ে পড়াশোনা

ডেইলি লার্নের মাধ্যমে পড়াশোনা আরও আকর্ষণীয় হয়েছে এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং আধুনিক শিক্ষাদানের মাধ্যমে গোটা বিষয়টিকে খুব সহজে এবং মনোগ্রাহী করে পেশ করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে শিক্ষকরা এখানে ক্লাস নিচ্ছেন, যাদের গড় শিক্ষকতার অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। ইতিমধ্যে আড়াই লাখের বেশি পড়ুয়া ডেইলি লার্নকে আপন করে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+