Election Commission: ১০০ কোটি ভোটারের মাইলফলক ছুঁতে চলেছে ভারত, নজির মহিলা ভোটদানেও

Delhi Assembly Election 2025: খুব শীঘ্রই ১০০ কোটি ভোটারের (1 Billion Voters) মাইলফলক স্পর্শ করবে ভারত। মঙ্গলবার দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar)। ৯৯ কোটি ভোটারের (99 Crores Voters) সংখ্যা ইতিমধ্যেই ভারত পার করে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ ছিল এক কথায় ভোট-বহুল বছর। ভোট উৎসবে সামিল হয়েছেন দেশের কোটি কোটি জনতা। এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার বলেন, "২০২৪ সালে বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষই বিভিন্ন গণতান্ত্রিক দেশে ভোটদানে অংশ নিয়েছেন। ভারতেও মোট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ছিল গত বছর। শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল ভোটদানে। ভোটদানের হার, মহিলা ভোটারদের উপস্থিতিতে লোকসভা ভোটে নজির গড়েছে দোটা দেশ।"

CEC Rajiv Kumar

এরপরই রাজীব কুমার জানান, দেশ শীঘ্রই ৯৯ কোটি ভোটারের গন্ডি পেরোতে চলেছে এবং ১০০ কোটি ভোটারের দেশ হিসেবে শীঘ্রই নজির গড়তে চলেছে। নির্বাচনের ক্ষেত্রে যা আরও একটি রেকর্ড হতে চলেছে বলে জানান তিনি। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও পঞ্জাব তাদের স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ ভোটার তালিকা রিভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর দেখা গিয়েছে, দেশে প্রথমবার ৯৯ কোটি ভোটারের গন্ডি পার হতে চলেছে।

শুধু তাই নয়, ভারতে মহিলা ভোটারের সংখ্যাও ৪৮ কোটি হতে চলেছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। যা দেশে নারী সশক্তিকরণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বলে উল্লেখ করেন রাজীব কুমার। এদিন সাংবাদিক বৈঠক থেকে দিল্লির ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি ভোটে কারচুপি নিয়ে বিরোধীদের করা সমস্ত অভিযোগ নস্যাৎ করেন তিনি। ভোটার তালিকা বদল করা বা ইভিএম হ্যাক করা কোনওভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার থেকেই দিল্লিতে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৫ বছরের মেয়াদ ফুরোতে চলেছে। কমিশনের দাবি, গতবারের মতো এবারেও দিল্লিতে উৎসবের মেজাজে ভোট হবে। দিল্লির মানুষ 'দিল সে' ভোট দেবে বলে আশা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+