পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের! পাল্টা জবাব ভারতের
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন জম্মু ও কাশ্মীরের পুঞ্চে। ভোর থেকেই কৃষ্ণাঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনী গোলাবর্ষন করে বলে অভিযোগ।
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন জম্মু ও কাশ্মীরের পুঞ্চে। ভোর থেকেই কৃষ্ণাঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনী গোলাবর্ষন করে বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় ভারতও। সকাল সাতটার আশপাশে এই গোলাবর্ষণ থামে বলে জানা গিয়েছে।

বুধবারও সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ শুরু করেছিল পাকিস্তান। পাল্টা গোলাবর্ষণ করে জবাব দিয়েছিল ভারত। তবে এই গোলাবর্ষন শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। ওই দিন ভোরে বালাকোটে জইশ-এর বড় ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বিমান বাহিনী।
বুধবারের গোলাবর্ষণে আখনৌর সেক্টরে ভারতের ৫ জওয়ান আহত হয়। ভারতীয় সেনার জবাবে পাকিস্তানের পাঁচটি পোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের হামলার মূল লক্ষ্য ছিল সাধারণের বসতি। পুঞ্চ ছাড়াও রাজৌরি সেক্টরে গত কয়েকদিন ধরেই মাঝে মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছিল পাকিস্তান।












Click it and Unblock the Notifications