কাল বাজেট, তার আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করবে অর্থমন্ত্রক
শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মোদী-টু সরকারের প্রথম বাজেকে কী হতে চলেছে এই নিয়ে অর্থনীতিবিদরা শুরু করে দিয়েছেন আলাপ আলোচনা। একাধিক সম্ভাব্য রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে।
শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মোদী-টু সরকারের প্রথম বাজেকে কী হতে চলেছে এই নিয়ে অর্থনীতিবিদরা শুরু করে দিয়েছেন আলাপ আলোচনা। একাধিক সম্ভাব্য রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। কিন্তু সকলে তাকিয়ে আছেন অর্থমন্ত্রকের সমীক্ষা রিপোর্টের উপর। প্রতিবছরই বাজেট পেশের আগে সংসদে এই সমীক্ষা প্রকাশ করা হয়। মোদী সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থমন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা মিলিত ভাবে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেন।

এই সমীক্ষা রিপোর্টে মূলত সরকারের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা থাকে। এবং স্বল্প মেয়াদে কী কী লাভ রয়েছে সেকথাও উল্লেখ করা হয়ে থাকে। বাজেটের একাধিক বিষযের পর্যালোচনা করা হয়ে থাকে। কৃষি, নির্মাণ, পরিকাঠামো, আমদানি, রফতানি, বৈদেশিক মূদ্রা বিনিময় সহ একাধিক বিষয়ে বাজেটে কী আলোকপাত করা হতে পারে তার ইঙ্গিত পাওয়া যায় এই সমীক্ষা রিপোর্ট থেকে। আগামীকাল দুপুর ১২টায় সংসদে এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন মোদী সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সুব্রমণিয়ণ।












Click it and Unblock the Notifications