চপার দুর্ঘটনায় CDS রাওয়াতের মৃত্যু, 'সাইবার ওয়ার'এর তত্ত্ব তুলে আনলেন স্বামী সুব্রহ্মণ্যম
চপার দুর্ঘটনায় CDS রাওয়াতের মৃত্যু, 'সাইবার ওয়ার'এর তত্ত্ব তুলে আনলেন স্বামী সুব্রহ্মণ্যম
শেষরক্ষা হয়নি, তামিলনাড়ুতে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। বুধবার দুপুরেই এই কপ্টার দুর্ঘটনা ঘটেছে, বিপিন রাওয়াত ছাড়াও এই ঘটনায় মারা গিয়েছেন ১২ জন সেনা আধিকারিক। তবে গোটা ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা সুব্রাহ্মণ্যম স্বামী।

কপ্টার দুর্ঘটনার পরই জানা গিয়েছিল, দেহের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে জেনারেল রাওয়াতের। তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল বেস হাসপাতালে। তবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় এ যাত্রায় আর জিততে পারলেন না রাওয়াত। কিছুক্ষণ আগেই জানা গেল, প্রাণ ত্যাগ করেছেন তিনি। ভারতীয় সেনার প্রথম সর্বাধিনায়ক ছিলেন বিপিন রাওয়াত। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে দেশজুড়ে হিল্লোল ওঠাই স্বাভাবিক।
বাস্তবে হচ্ছেও তেমনটাই। অনেকেই প্রশ্ন করছেন বায়ুসেনার কপ্টারগুলির কার্যক্ষমতা নিয়ে৷ অনেকে আবার প্রশ্ন তুলছেন, 'অন্তর্ঘাত নয় তো?' এবার বোমা ফাটালেন সুব্রাহ্মণ্যম স্বামী। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী বলেন, ' বিপিন যে এখনও মৃত নন, আহত। আমরা এখনও সেই সরকারি বিবৃতির অপেক্ষা করছি৷ তবে এই ঘটনা নিশ্চিতরুপে ভারতের জন্য বড় ধাক্কা। ভারতীয় সেনার উচ্চ পদে খুব কম মানুষই আছেন, যাঁরা সরকারকে ভয় পাননা৷ বিপিন রাওয়াত তেমনই একজন আধিকারিক। তিনি বরাবর বলে চলেছিলেন চিন আমাদের জন্য বড়সড় সমস্যা, চিন ক্রমাগত ভারতের দিকে ঢুকে আসছে। এই যে তামিলনাড়ুর পরিস্কার আকাশে তাঁর হেলিকপ্টারে আগুন ধরল, এটা সাইবার যুদ্ধও হতে পারে৷ এমনও হতে পারে যে কোনও লেজার ব্যবহার করা হয়েছে'।ভারতের অখণ্ডতা রক্ষার বার্তা দিতেও শোনা যায় স্বামীকে। তিনি বলেন, 'এখন গোটাদেশকে একত্রিত হতে হবে। যে সমস্ত শক্তি ভারতের অখণ্ডতা ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷'
সন্ধ্যা ছ'টা নাগাদ জানা যায়, প্রাণ ত্যাগ করেছেন দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। এরপর সাড়ে ছ'টা নাগাদই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ মোট তিনটে ট্যুইটে তিনি লেখেন, 'তামিলনাড়ুতে যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা, তাতে গভীরভাবে উদ্বিগ্ন আমি। ওঁরা সম্পূর্ণ সমর্পিত হয়ে দেশের সেবা করেছেন। স্বজনহারা পরিবারগুলির পাশে আছি৷'
মোদী জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে আরও লেখেন, 'জেনারেল বিপিন রাওয়াত একজন অসাধারণ সৈনিক, দেশপ্রেমিক ছিলেন৷ দেশের সুরক্ষাব্যবস্থা মজবুত করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে ভীষণভাবে অবদান ছিল তাঁর৷ নীতিনির্ধারণের ক্ষেত্রে তাঁর ভাবনাচিন্তা এবং মতামত ব্যতিক্রমী ছিল৷ তাঁর প্রয়াণ আমাকে ব্যথিত করে তুলেছে। ওম শান্তি! দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সেনার নবীকরণ সহ নানা বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন৷ সেনাবাহিনীতে কাজ করার বিপুল অভিজ্ঞতা ছিল তাঁর সঙ্গী। তাঁর অবদান ভারতবর্ষ কোনওদিন ভুলবে না।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications