CDS Appointment Rules: সিডিএসে নিয়োগ সংক্রান্ত নিয়মে সংশোধন! জারি বিজ্ঞপ্তি
নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) এর জন্য সরকার অবসরপ্রাপ্ত এবং চাকরিরত উভয় আধিকারিককেই নিয়োগ করতে পারে। বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকেই চিফ অফ ডিফেন্স স্টাফের পদটি খালি পড়ে রয়েছে। এই শূন্যপদে একাধিক সেনা আধিকারিকের ন
নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) এর জন্য সরকার অবসরপ্রাপ্ত এবং চাকরিরত উভয় আধিকারিককেই নিয়োগ করতে পারে। বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকেই চিফ অফ ডিফেন্স স্টাফের পদটি খালি পড়ে রয়েছে। এই শূন্যপদে একাধিক সেনা আধিকারিকের নাম সামনে আসলেও কাউকেই নিয়োগ করা হয়নি।
তবে এই নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সংশোধন আনতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক। মন্ত্রক বলছে, দেশের স্বার্থেই বেশ কিছু রদবদল আনাই যেতে পারে।

একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রক চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগ সংক্রান্ত তিন প্রতিরক্ষা বাহিনীর নিয়ম সংশোধনের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সিডিএস নিয়োগের জন্য, সরকার এমন আধিকারিকদের বিবেচনা করতে পারবে যারা লেফটেন্যান্ট জেনারেলের সমতুল্য হিসাবে কাজ করছেন বা করেছেন। অন্যদিকে যে অফিসাররা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পদে অবসর নিয়েছেন তাঁদেরও নিযুক্ত করতে পারা যাবে। তবে মাথায় রাখতে হবে তাঁদের যাতে ৬২ বছর না হয়।
সিডিএস পদের জন্য প্যানেল তিন স্টার কিংবা চার স্টার পদমর্যাদার আধিকারিক উভয়কেই অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর এহেন রদবদল ঘিরেই প্রশ্ন উঠছে তাহলে খুব শিঘ্রই সিডিএস পদে কাউকে নিয়োগ করতে চলেছে সরকার?

নারাভানের নিয়োগের জন্যেই এই বদল?
২০১৯ সালে ক্ষমতায় ফেরে মোদী সরকার! আর তা ফিরতেই সিডিএসে নিয়োগ করা হয়েছিল। দেশের শীর্ষ সামরিক কাঠামোতে সবচেয়ে বড় সংস্কার ছিল মোদী সরকারের। এজন্য সরকার প্রশংসিত হয়েছিল। বিপিন রাওয়াতকে এই পদের জন্যে নিয়োগ করা হয়। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর প্রয়ানের পর থেকেই পদটি ফাঁকা অবস্থায় রয়েছে। তবে পরবর্তী সিডিএস হিসাবে মনোজ মুকুন্দ নারাভানে'র নাম উঠে আসছে। কিন্তু সিডিএস পদে নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন তা মিলছিল না নারাভানের সঙ্গে! আর সেদিকে তাকিয়েই কি এই সংশোধন? প্রশ্ন উঠছে।

সিডিএসে পদে দ্রুত নিয়োগের পথে সরকার?
বলে রাখা প্রয়োজন, ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। লাগাতার সেনা বাড়াচ্ছে তাঁরা। এমনকি লাগাতার জঙ্গি কার্যকলাপের খবর সামনে আসছে। এই অবস্থায় সিডিএসে পদে দ্রুত নিয়োগের পথে সরকার?
সিডিএসকে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছিল। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেলের অতিরিক্ত সচিব পদে কাজ করেন। সিডিএস ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফেরও প্রধান, যা বর্তমানে বিমান বাহিনীর একজন তিন স্টার অফিসারের নেতৃত্বে রয়েছে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications