বর্ণিকাকাণ্ডে উদ্ধার আরও একটি সিসিটিভি ফুটেজ, তবে কী আরও বিপাকে অভিযুক্তরা
বর্ণিকাকাণ্ডে অভিযুক্ত বিকাশ ও আশিস বর্ণিকাকে ধাওয়া করার আগে মদ কিনেছিলেন। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।
বর্ণিকা কুণ্ডুকে গাড়ি নিয়ে ধাওয়া করার আগে অভিযুক্ত বিকাশ বারালা ও তাঁর বন্ধু আশিস কুমার স্থানীয় একটি দোকান থেকে মদ কিনেছিলেন। অগাস্ট মাসের ৪ তারিখের একটি সিসিটিভি ফুটেজে এমনই ছবি ধরা পড়েছে।
Nail-in-coffin: CCTV shows #VikasBarala , friend buying alcohol before 'stalking' #VarnikaKundu
— ANI Digital (@ani_digital) August 11, 2017
Read @ANI story -> https://t.co/2l2NqKC6cE pic.twitter.com/AKNtzGrgzN
চণ্ডীরগড় সেক্টর নাইনের ওই দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ অভিযোগকারী বর্ণিকা কুণ্ডুর মামলাকে আরও শক্ত করবে বলেই মনে করা হচ্ছে। অবশ্য ওই রাতেও বিকাশ ও আশিসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মহিলার পিছু নেওয়া ও হেনস্থার অভিযোগেই গ্রেফতার করেছিল। কয়েক ঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুরও হয়েছিল।
কিন্তু বর্ণিকা নিজে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের সামনে সোচ্চার হওয়ায় কিছুটা চাপে পড়েই গত বুধবার ফের হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতির ছেলে বিকাস বারালা ও তার বন্ধু আশিস কুমারকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবারই তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চণ্ডীগড় আদালত।
নতুন করে পাওয়া এই সিসিটিভি ফুটেজ বিকাশ বারালা ও আশিস কুমারকে আরও বেশি বিপাকে ফেলবে বলেই আশা রাখছেন বর্ণিকা ও তাঁর পরিববার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications