হায়দরাবাদে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রেনের, সাহসী চালকের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই; দেখুন ভিডিও
হায়দরাবাদে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রেনের, সাহসী চালকের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই; দেখুন ভিডিও
সোমবার হায়দরাবাদে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত হন। সাহসী চালক দাঁড়িয়ে থেকে ট্রেনের গতি কমানোর চেষ্টা করায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় সবাই। সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল এবার। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হলেও চালকের সাহসের ফলে প্রাণহানী ঘটেনি কোনও।

স্টেশন থেকে ছেড়ে একটি প্যাসেঞ্জার ট্রেন গন্তব্যের দিকে যাওয়ার সময় সেই লাইনেই স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন। সেই সময় মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি ঘটে। সোমবার সকালে হায়দ্রাবাদের ব্যস্ত স্টেশন কাচ্চেগুড়ায় ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, হায়দরাবাদ শহরের তিনটি মূল স্টেশনের অন্যতম এই কাচ্চেগুড়া।
সেকান্দরাবাদ থেকে কুর্নুলগামী হুন্দ্রি এক্সপ্রেস কাচ্চেগুড়া থেকে বেরোচ্ছিল। সেই সময় হায়দরাবাদের মাল্টি মডাল ট্রান্সপোর্ট সিসটেমের একটি লোকাল ঢুকছিল স্টেশনে। সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় এক্সপ্রেস ও লোকাল ট্রেনটির। ঘটনায় আহতদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে এমএমটিএস লোকালের চালক গুরুতর অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।
CCTV footage of the Mmts train collision in Kachiguda. pic.twitter.com/IMLO9Di53U
— Bala (@naartthigan) November 11, 2019
ঘটনার প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ভুল সিগনালের জেরে এই দুর্ঘটনাটি হয়েছে। ভুল সিগনালের জেরেই প্ল্যাটফর্ম থেকে ওই লাইনে ট্রেন বেরোনো সত্ত্বেও লোকাল ট্রেনটিকে সবুজ সিগনাল দেওয়া হয়। তবে ভুল বুঝতে পেরে এমএমটিএস লোকালের চালক আপ্রাণ চেষ্টা করেন গতি কমানোর। মূলত তাঁর প্রচেষ্টার ফলেই বড় সংখ্যায় প্রাণহানী রোখা গিয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications