প্রত্যক্ষদর্শীর বয়ানই ঠিক, সিসিটিভি ফুটেজে মিলল রাজপথের ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য
প্রত্যক্ষদর্শীর বয়ানই ঠিক, সিসিটিভি ফুটেজে মিলল রাজপথের ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য
গাড়ি ধাক্কা মেরে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীর বয়ান যে ঠিক তা প্রমাণ হয়ে গেল সিসিটিভি ফুটেজে। ভোর ৩টে ৩৪ মিনিট নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা দিয়েছে সেই ছবি। দিল্লির লাডপুর গ্রামের কাছে ঘটেছিল এই দুর্ঘটনা। খাঞ্জিওয়ালা রোডে একটি স্কুটিকে ধাক্কা মারে বোলেরো গাড়ি। তারপরে সেই গাড়িটি থামেনি। দ্রুত গতিতে সেটি স্কুটি সমেত মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে অনেকটা দূর পর্যন্ত। প্রায় ১ ঘণ্টা পর্যন্ত স্কুটিটি টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল গাড়িটি।

প্রত্যক্ষদর্শী এমনই বয়ান দিয়েছিল। কিন্তু প্রত্যক্ষ দর্শীর বয়ান যে ঠিক সেটা একেবারেই মেনে নিতে রাজি হয়নি। তারপরেই রাস্তার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই সেই মর্মান্তিক দুর্ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে। প্রত্যক্ষদর্শী যে তাঁর বয়ানে ঠিক বলছেন সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ভোরে সাড়ে তিনটের সময় এই দুর্ঘটনা ঘটে। চালক মদ্যপ অবস্থাতেই ছিল বলে মনে করছে তারা। কারণ স্কুটিতে ধাক্কা দেওয়ার পরেও সে কীভাবে স্কুটি সহ গাড়িটি অতক্ষণ ধরে চালিয়ে নিয়ে গেল।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্য এই ঘটনার নিন্দা করেছেন। তিনি এই ঘটনায় দোষীর কড়া শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। টুইটে তিনি লিখেছেন যা ঘটেছে সেদিন দুর্ঘটনায় সেটা লজ্জাজনক এবং মর্মান্তিক। দোষী কড়া শাস্তি হওয়া উচিত। নিজের টুইটের সঙ্গে সংবাদ পত্রে বেরোনো দুর্ঘটনার খবরের একটি ছবিও শেয়ার করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছিলেন রবিবার ভোরে তিনি একটি পানের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেসময় রাস্তার উপরে একটা প্রচণ্ড শব্দ হয়। গাড়ির তীব্র ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়েছিল স্কুটি সহ তার চালক। কিন্তু গাড়িটি থামেনি দ্রুত গতিতে এগিয়ে যায়। স্কুটি এবং তার চালককে গাড়ির সঙ্গে চনতে টানতে কয়েক কিলোমিটার দূরে এগিয়ে চলতে শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর্যন্ত স্কুটি সহ তার চালককে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি।












Click it and Unblock the Notifications