বাজেট অধিবেশন শুরু হোক ৩১ জানুয়ারি, প্রস্তাব সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির
সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি ৩১ জানুয়ারি থেকে ৩ এপ্রিলের মধ্যে দুই ধাপে বাজেট অধিবেশন করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার ব্যাপারেও মত প্রকাশ করেছে ক্যাবিনেট কমিটি।
সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি ৩১ জানুয়ারি থেকে ৩ এপ্রিলের মধ্যে দুই ধাপে বাজেট অধিবেশন করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার ব্যাপারেও মত প্রকাশ করেছে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি।

সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি বলেছে, বাজেট অধিবেশনের প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে দ্বিতীয় ধাপ ২ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল প্যন্ত চলবে।
সাধারণভাবে বাজেট অধিবেশনের দুটি ধাপের মধ্যে একমাসের তফাত থাকে। ওই সময়ের মধ্যে সংসদীয় কমিটিগুলি বিভিন্ন মন্ত্রকের করা বাজেট বরাদ্দ পরীক্ষা করে দেখে।
অন্যদিকে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী, সংসদের উভয় সভা ডাকেন।












Click it and Unblock the Notifications