সিবিএসই কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার দুই শিক্ষক-সহ মোট ৩জন

এক কোচিং সেন্টারের মালিক সহ দুই শিক্ষককে সিবিএসই কাণ্ডে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ফাঁস হওয়া প্রশ্ন ছড়ানোয় তিনজন জড়িত বলে দিল্লি পুলিশ অভিযোগ করেছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন নানা গ্রুপে ছড়ানো হয়।

দিল্লির প্রাইভেট স্কুলে দুই শিক্ষক চাকরি করেন। নাম ঋষভ ও রোহিত। তৃতীয় ব্যক্তির নাম তৌকির।

দিল্লি পুলিশের বিশেষ কমিশনার আরপি উপাধ্যায় ও যুগ্ম কমিশনার অলোক কুমার গ্রেফতারির খবর জানিয়েছেন। এদিন ধৃতদের আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

এখন পুলিশ কোন সূত্র থেকে পেপার ফাঁস হয়েছে তা বের করতে চাইছে। এক্ষেত্রে গুগলের সাহায্য চাইছে পুলিশ। যে আইপি অ্যাড্রেস থেকে মেল পাঠানো হয়েছে, সেটাও পুলিশ খুঁজে বের করতে চাইছে।

প্রসঙ্গত জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অনেক আগেই সিবিএসই কর্তৃপক্ষ প্রশ্নফাঁসের খবর জেনে গিয়েছিল। তা সত্ত্বেও অঙ্ক ও অর্থনীতির পরীক্ষা না আটকে তা নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+