সিবিএসই প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল দিল্লি, পথে নামল পড়ুয়ারা
সিবিএসই প্রশ্নফাঁস নিয়ে উত্তাল সারা দেশ। তার মাঝে দিল্লিতে পথে নেমে প্রতিবাদ দেখাল পড়ুয়ারা।
সিবিএসই প্রশ্নফাঁস নিয়ে উত্তাল সারা দেশ। তার মাঝে দিল্লিতে পথে নেমে প্রতিবাদ দেখাল পড়ুয়ারা। শুধু অঙ্ক বা অর্থনীতি নয়, সব বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে। হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান করে নিজেদের বক্তব্য জানিয়েছে ছাত্রছাত্রীরা।

প্রশ্ন ফাঁসে ব্যাকফুটে থাকা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। তবে এই দুটি বিষয় বাদে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৫জনকে প্রশ্নফাঁস কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্ত চালাচ্ছে।
All India Democratic Students' Organisation holds a protest at Delhi's Jantar Mantar over #CBSEPaperLeak pic.twitter.com/sbiXevASuX
— ANI (@ANI) March 29, 2018
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেও ঘটনার আগুন ধিকধিক করে জ্বলছে। সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে বিরোধীরা হাতিয়ার করেছে। রাহুল গান্ধী কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেছেন। এদিন পড়ুয়ারাও পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছে।












Click it and Unblock the Notifications