প্রকাশিত হল সিবিএসই এনইইটি ২০১৮ -এর ফল, জানা যাবে এই ওয়েবসাইটগুলিতে
প্রকাশিত হল সিবিএসই এনইইটি ২০১৮ - এর ফল। ফল জানা যাবে বিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট, cbseneet.nic.in -এ।
প্রকাশিত হল সিবিএসই এনইইটি ২০১৮ - এর ফল। প্রথম হয়েছেন কল্পনা কুমারী। ফল জানা যাবে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট, cbseneet.nic.in -এ। এছাড়া www.mohfw.nic.in, www.mcc.nic.in এ তাদের স্কোর জানা যাবে। ৬ জুন এই ফল প্রকাশের কথা থাকলেও সোমবার সকালে এইচআরডি সেক্রেটারি অনিল স্বরূপ টুইট করে জানান, ঘোষিত হবে এই পরীক্ষার রেজাল্ট।

এবছর ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কল্পনা কুমারী। তিনি ৭২০ -র মধ্যে ৬৯১ নম্বর পেয়েছেন। ফিজিক্সে তিনি ১৮০ মধ্যে পেয়েছেন ১৭১, কেমিস্ট্রিতে ১৬০। বায়োলজিতে তাঁর কোনও নম্বর কাটা যায়নি। জুলজির ও বটানি মিলিয়ে ৩৬০-এ ৩৬০-ই পেয়েছেন কল্পনা। এই বছর ৫০ শতাংশের উপর নম্বর পেয়ে মোট ৬,৩৪,৮৯৭ জন ছাত্র এনইইটি পরীক্ষায় পাস করেছেন।
সিবিএসই এনইইটি ২০১৮-য় আনরিজার্ভড বা অসংরক্ষিত বিভাগের পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাট-অফ পার্সেন্টাইল রাখা হয়েছে ৫০ পার্সেন্টাইল আর কাট অফ স্কোর ৬৯১-১১৯। ওবিসি / এসসি / এসটি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাট-অফ পার্সেন্টাইল ও কাট-অফ স্কোর যথাক্রমে ৪০ পার্সেন্টাইল ও ১১৮-৯৬। শারীরিক প্রতিবন্ধীদের অসংরক্ষিত বিভাগের কাট-অফ পার্সেন্টাইল ও স্কোর হল, ৪৫ পার্সেন্টাইল ও ১১৮-১০৭। শারীরিক প্রতিবন্ধকতা থাকা ওবিসি / এসসি / এসটি পরীক্ষার্থীদের কাট-অফ পার্সেন্টাইল ও কাট-অফ স্কোর রাখা হয়েছে যথাক্রমে ৪০ পার্সেন্টাইল ও ১০৬-৯৬।
সিবিএসই এনইইটি ইউজি ২০১৮ -র নম্বর পরীক্ষার জন্য পদক্ষেপ:
- সিবিএসই বোর্ডের সরকারি ওয়েবসাইট, cbseneet.nic.in যান।
- 'সিবিএসই এনইইটি রেজাল্ট ২০১৮' - তে ক্লিক করুন।
- উপযুক্ত জায়গায় রোল নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ লিখুন।
- রেজাল্ট ডাউনলোড করতে 'সাবমিট'-এ ক্লিক করুন।
- রেজাল্ট ডাউনলোড করুন এবং পরবর্তীকালে ব্যবহারের জন্য প্রিন্টআউটও নিয়ে রাখুন।
এই বছর, ৬ মে হয়েছিল এই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থী ছিলেন ১৩ লক্ষেরও বেশি। সিবিএসই এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সিবিএসই ১৫% অল ইন্ডিয়া কোটা সিটের জন্য যোগ্য এবং সফল প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করবে। সেই তালিকাটি পাঠানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিজিএইচএস (মেডিকেল এক্সামিনেশন সেল)-এর কাছে । তারপর অনলাইন কাউন্সিলিং-এর মাধ্যমে ১৫% অল ইন্ডিয়া কোটার আসনগুলি বরাদ্দ করা হবে।












Click it and Unblock the Notifications