মুখস্থ করার দিন শেষ! CBSE-র সিলেবাসে বড় পরিবর্তন, কোন ক্লাস থেকে? কী কী সুবিধা থাকছে?

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষাদান এবং পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। আর মুখস্ত করে পরীক্ষায় পাশ করা যাবে না। নতুন জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর আওতায়, সিবিএসই খুব তাড়াতাড়ি একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করবে যেখানে শিক্ষার্থীদের যেকোনো বিষয় সম্পর্কে ধারণা এবং বাস্তব জীবনে তারা কীভাবে সেই জ্ঞান প্রয়োগ করতে পারবে সেটি শেখাবে।

CBSE-

সিবিএসই-এর নতুন পরিকল্পনার মধ্যে পরীক্ষাকে শিক্ষার একটি প্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচনা করা হবে। নতুন জাতীয় শিক্ষা নীতি সুপারিশ করে যে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা উচিত। এই নতুন প্ল্যাটফর্মটি তৃতীয়, চতুর্থ এবং অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য একটি অন্যরকম মূল্যায়ন প্রদান করবে। অনলাইন প্ল্যাটফর্মটি স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যানালাইসিস (SAFAL) নামে পরিচিতি হবে। প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হল শিশুদের প্রাথমিক জ্ঞান এবং চিন্তাভাবনার দক্ষতা মূল্যায়ন করা। পড়াশোনার মধ্যে যেখানে শিশুদের আরও মনোযোগের প্রয়োজন হবে সেসব জায়গাগুলিকে চিহ্নিত করতে সাহায্য করবে এটি।

জাতীয় শিক্ষা নীতি ২০২০ স্পষ্টভাবে বলে যে এই প্লাটফর্মের পর্রীক্ষা ব্যবস্থা শুধুমাত্র শিশুদের মুখস্থ করার ক্ষমতা পরীক্ষা করবে না বরং তারা যাতে শুধুমাত্র মুখস্ত না করে বিষয়টি বুঝে পড়াশোনা করে সেটার অগ্রগতিতে সহায়তা করবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে। এটি ইতিমধ্যেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য একটি দক্ষতা-ভিত্তিক মূল্যায়ন কাঠামো চালু করেছে। এই কাঠামো বিজ্ঞান, গণিত এবং ইংরেজির মতো মূল বিষয়গুলির উপর বেশি জোর দেয়।

এই প্লাটফর্ম মূলত শিশুদের মূল ধারণা, জ্ঞানের সঠিক ব্যবহার এবং তীক্ষ্ণ চিন্তাভাবনা পরীক্ষা করবে। এর ফলে যেকোনো বিষয়ে শিক্ষার্থীদের কোনো দুর্বলতা থাকলে সেটি স্কুলগুলি জানতে পারবে।

ভবিষ্যতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর মতো সফ্টওয়্যার শিশুদের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং তাদের সঠিক ক্যারিয়ারের পথ বেছে নিতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+