মহিলাদের শরীরের আদর্শ মাপ '৩৬-২৪-৩৬', সিবিএসই পাঠ্য বই নিয়ে বিতর্ক!
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসই বইয়ের দ্বাদশ শ্রেণির পাঠ্য বইয়ে মহিলাদের শরীরের আদর্শ মাপ বলতে বোঝানো হয়েছে '৩৬-২৪-৩৬'। যদিও সিবিএসই বোর্ডের তরফে এই ঘটনা কথা স্বীকার করা হয়নি।
নয়াদিল্লি, ১৩ এপ্রিল : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসই বইয়ের দ্বাদশ শ্রেণির পাঠ্য বইয়ে মহিলাদের শরীরের আদর্শ মাপ বলতে বোঝানো হয়েছে '৩৬-২৪-৩৬'। আর এই ঘটনাটি সামনে আসায় হইচই পড়ে গিয়েছে।
যদিও সিবিএসই বোর্ডের তরফে এই ধরনের কোনও ঘটনার কথা স্বীকার করা হয়নি। এমন খবর সর্বৈব মিথ্যা বলেও দাবি করা হয়েছে। বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিবৃতি দেওয়া হয়েছে।

মিডিয়া রিপোর্টে যে বইয়ের কথা উল্লেখ করা হয়েছে তার নাম 'হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন'। যার লেখক ভিকে শর্মা ও তা প্রকাশিত হয়েছে সরস্বতী হাউস থেকে।
সিবিএসই জানিয়েছে, বেসরকারি প্রকাশকের কাছ থেকে কোনও বইয়ের অনুমোদন বোর্ড দেয় না। এনসিইআরটি ও সিবিএসই-এর কারিকুলামই অনুসরণ করা হয়। সেই অনুযায়ী বই নির্বাচনের সময়ে সতর্কতা অবলম্বন করা হয়। বইয়ের কোনও লেখা কাউকে আঘাত করলে বা বিভ্রান্তি তৈরি করলে অথবা অশ্লীল হলে তা বাতিল করা হয়। ফলে কোনও ধরনের ভুল হওয়ার প্রশ্নই নেই।
তা সত্ত্বেও বইয়ে কীভাবে এই ধরনের প্রসঙ্গ এল তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ পাঠ্য বইয়ে এটাও লেখা রয়েছে যে মিস ওয়ার্ল্ড অথবা মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার সময়ও ৩৬-২৪-৩৬ মাপকেই বিচারের সময়ে প্রাধান্য দেওয়া হয়। আর এই নিয়েই যাবতীয় বিতর্ক উসকে উঠেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications