'নিট' পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের, খারিজ স্থাগিতাদেশ
নিট ২০১৭ সালের ফলাফল খুব শিগগিরিই প্রকাশিত হবে বলে জানিয়েছে সিবিএসই।
নিট ২০১৭ সালের ফলাফল খুব শিগগিরিই প্রকাশিত হবে বলে জানিয়েছে সিবিএসই। আগামী দু সপ্তাহের মধ্যেই এই ফল প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
নিট বা অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে এ পর্যন্ত বহু আইনি জটিলতার কারণে ফলাফল প্রকাশ করা যায়নি। আগামী ২৬ জুনের আগেই এই ফলাফল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে , মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ফলাফল প্রাকশে স্থাগিতাদেশ জারি করে। গুজরাত হাইকোর্টের এই সংক্রান্ত একটি পিটিশন দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের নির্দেশ, যে আর কোনও কারণেই এই সম্পর্কে কোনও স্থগিতাদেশ জারি করা যাবে না। তবে, কোন তারিখে ফলাফল প্রকাশিত হবে , তা নির্ধারণ করবে সিবিএসই ।
এদিকে, 'নিট 'পরীক্ষার পর বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে প্রচুর ভুল ছিল বলে অভিযোগ ওঠে। সে নিয়ে সচ্চার হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এছাড়াও, এরকম অভিযোগ গুজরাত, চেন্নইতেও ওঠে।












Click it and Unblock the Notifications