পড়ুয়াদের অভিভাবকের কাছে এই নথির দাবি করতে পারবে না সিবিএসই স্কুলগুলি, নির্দেশিকা
এবার সিবিএসই বোর্ডের আওতায় থাকা স্কুলগুলির জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জানাল বোর্ড। এরমধ্যে বেশ কয়েকটি নির্দেশ বেশ উল্লেখযোগ্য।
এবার সিবিএসই বোর্ডের আওতায় থাকা স্কুলগুলির জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জানাল বোর্ড। এরমধ্যে বেশ কয়েকটি নির্দেশ বেশ উল্লেখযোগ্য। যার মধ্যে স্কুল পড়ুয়াদের অভিবাবকদের আয়ের পরিমাণ জানানোর জন্য পুরনো পন্থাকে সংস্কার করা হয়েছে। এছাড়াও ডিজিটাল মাধ্যমে রেজিস্ট্রেশনের কথাও বলা হয়েছে।

স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কয়েকটি আবশ্যিক কার্যাবলির জন্য অভিভাবকদের নিজেদের আয়ের পরিমাণ জানাতে হলে কোনও আয়কর রিটার্ন দেখাতে হবে না। শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশন দিলেই হবে। সিবিএসই-র অন্তর্গত স্কুলগুলি যেন সেক্ষেত্রে পড়ুয়াদের অভিভাবকদের কাছ থেকে কোনওরকমের আইটিআর দাবি না করে সে বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে।
এছাড়াও জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য আবশ্যিক বোর্ড পরীক্ষা চালু করা হবে। এছাড়াও নবম ও একাদশ শ্রেণির 'রেগুলার ' পড়ুয়াদের যাবতীয় তথ্য সিবিএসই ওয়েবসাইট-এ প্রকাশ করতে হবে। এদের অনলাইন রেজিস্ট্রেশনও থাকতে হবে। সমস্ত অ্যাফিলেটেড স্কুলেও অনলাইন রেজিস্ট্রেশন থাকতে হবে।












Click it and Unblock the Notifications