CBSE Class 12 Results 2021: আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল কোথায় জেনে নিন
CBSE Class 12 Results 2021: আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল কোথায় জেনে নিন
আজই প্রকাশিত হবে সিবিএসই পরীক্ষার ফলাফল। দুপুর ২টোর পর জানা যাবে ফলাফল। cbseresults.nic.in ও cbse.gov.in এই দুটি ওয়েবসাইটে লগ ইন করলেই ছাত্রছাত্রীরা তাঁদের ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছে বোর্ড। করোনা সংক্রমণের কারণে এবারও পরীক্ষা নেওয়া হয়নি। ৩১ জুলাইয়ের আগে ফল প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনেই ৩১ জুলাইয়ের আগেই ফল প্রকাশ করা হচ্ছে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। অনলাইনেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কয়েকদিন আগেই আইসিএই-র পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ৩১ জুলাইয়ের আগেই প্রকাশিত করা হল ফলাফল। ৩১ জুলাইয়ের মধ্যে সব বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
অনলাইনে দুইটি সাইটেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। cbseresults.nic.in ও cbse.gov.in এই দুটি ওয়েবসাইটে রোল নম্বর দিলেই ফলাফল পেয়ে যাবেন তাঁরা। অনলাইনে মার্কশিটও দেখতে পাবেন তাঁরা। পরে স্কুল থেকে তা সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। করোনার করাণে পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। তার গাইড লাইনও তৈরি করে দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
কয়েকদিন আগেই আইসিএসই পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে ৯৯ শতাংশছাত্রছাত্রীই পাস করেছে বলে জানিয়েছে বোর্ড। পরীক্ষা না হওয়ায় মেধা তালিকা প্রকাশ করা হয়নি। সিবিএসই পরীক্ষার ক্ষেত্রেও মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে থাকা রোলনম্বর টাইপ করে 7738299899 এই নম্বরে সেন্ড করতে হবে। সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল ১ অগস্টের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।
কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করেেছ। এবং তার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতেও ১০০ শতাংশ পরীক্ষার্থীকেই পাস করানো হবে বলে জানিয়েছে সংসদ। প্রথমে পাসের সংখ্যা কম থাকায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। পরীক্ষা না নিয়ে কীভাবে তাঁদের ফেল করানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছিল তাঁরা।












Click it and Unblock the Notifications