ফাঁস হয়ে গেল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র , হাতিয়ার সোশ্যাল মিডিয়া

সিবিএসই-র অ্যাকাউন্টেন্সি-র প্রশ্ন পত্র ফাঁস হওয়াকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

সিবিএসই-র অ্যাকাউন্টেন্সি-র প্রশ্ন পত্র ফাঁস হওয়াকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া ঘটনার সত্যতা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেসি-র প্রশ্নপত্রের সেট ২ পেপার ফাঁস হয়েছে। এই বিষয়ের পরীক্ষা বর্তমানে চলছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে পরীক্ষা বাতিল হবে কী না!

ফাঁস হয়ে গেল সিবিএসই-র দ্বাদশ শ্রেনির প্রশ্নপত্র , হাতিয়ার সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয় বলে খবর। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বৈঠকে বসেছেন সিবিএসই-র আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , দফতরের কোনও কর্মীই ঘটনার সঙ্গে যুক্ত। এদিকে, ঘটনা নিয়ে একটি টুইট করেছেন মণীশ সিসোদিয়া।

গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে।উল্লেখ্য, গত ৫ মার্চ থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংগঠিত হচ্ছে। এই পরীক্ষা আগামী ১৩ এপ্রিল শেষ হওয়ার কথা। এবছরে প্রায় ১১ লাখ পড়ুয়া এই পরীক্ষায় বসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+