'সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁস হয়নি', জানাল বোর্ড
বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রেক্ষিতে এক এফআইআর দায়ের করা হয়েছে।
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেসি-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার সকালেই খবর ছড়াতে থাকে। জানা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়েছে এই ফাঁস হওয়া প্রশ্নপত্র। সঘটনার সত্যতা স্বীকার করে টুইইট করেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। এরপরই সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে , দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেসি-র প্রশ্নপত্র ফাঁস হয়নি।

বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রেক্ষিতে এক এফআইআর দায়ের করা হয়েছে। বোর্ড জানিয়েছে , যে সেট -এর প্রশ্নপত্র ফাঁসের কথা বলা হয়েছে, তার সিল একই রয়েছে। ফলে প্রশ্ন পত্র ফাঁস হওয়ার খবর মিথ্যা বলে দাবি করেছে সিবিএসই। এই ঘটনার ফলে পরীক্ষার প্রক্রিয়ায় সমস্যা হয়েছে বলেও দাবি করা হয় বোর্ডের তরফে।
এর আগে ,সিবিএসই-র অ্যাকাউন্টেন্সি-র প্রশ্ন পত্র ফাঁস হয়েছে বলে খবর রটে। দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া ঘটনার সত্যতা মেনে নেন। তিনি জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেসি-র প্রশ্নপত্রের সেট ২ পেপার ফাঁস হয়েছে।
Received complaints about the Class 12 CBSE Accountancy paper being leaked. Have asked officers of Directorate of Education to investigate and lodge a complaint with CBSE.
— Manish Sisodia (@msisodia) March 15, 2018
Swift action must be taken, so that hard-working students don't suffer due to negligence of CBSE.
এদিকে, বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বৈঠকে বসেছেন সিবিএসই-র আধিকারিকরা। উল্লেখ্য, গত ৫ মার্চ থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংগঠিত হচ্ছে। এই পরীক্ষা আগামী ১৩ এপ্রিল শেষ হওয়ার কথা। এবছরে প্রায় ১১ লাখ পড়ুয়া এই পরীক্ষায় বসেছেন।












Click it and Unblock the Notifications