বিভ্রান্তি কাটল, কবে বেরোবে CBSE-র ১০ ও ১২ শ্রেণির পরীক্ষার ফলাফল জানাল বোর্ড

বিভ্রান্তি কাটল, কবে বেরোবে CBSE-র ১০ ও ১২ শ্রেণির পরীক্ষার ফলাফল জানাল বোর্ড

করোনা থাবায় বাতিল পরীক্ষা। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পরীক্ষার রেজাল্ট বের করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেই ভিত্তিতেই ১০ ও ১২ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল আগামিকাল বিকেল ৩টেয় প্রকাশ করা হবে বলে
জানিয়েছে বোর্ড। বিকেল ৩টে থেকেই বোর্ডের ওয়েব সাইটে জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

আগামিকাল ফল প্রকাশ

আগামিকাল ফল প্রকাশ

আগামিকালই প্রকাশিত হচ্ছে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। বোর্ডের ওয়েবসাইটে এমনই তথ্য দেওয়া হয়েছে। বিকেল ৩টে থেকেই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে বলে জানানো হয়েছে।

ফল প্রকাশের দিন নিয়ে বিভ্রান্ত

ফল প্রকাশের দিন নিয়ে বিভ্রান্ত

কয়েকঘণ্টা আগেই ফল প্রকাশের দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। খবর শোনা যাচ্ছিল ১১ এবং ১৩ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। পরে সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই পর্যন্ত খবর প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে।

পরীক্ষা বাতিল

পরীক্ষা বাতিল

করোনা সংক্রমণের কারণে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা প্রথমে পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে জানানো হয় ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর পরীক্ষা বাতিল করে সিবিএসই বোর্ড। একই পথে হেঁটে পরীক্ষা বাতিল করে আইসিএসই বোর্ড।

উচ্চ মাধ্যমিক বাতিল

উচ্চ মাধ্যমিক বাতিল

সিবিএসই-র সিদ্ধান্তের পথে হেঁটে রাজ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। তবে কবে ফলাফল প্রকাশ করা হবে তাই নিয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+