দিল্লির হিংসার আগুনে মৃত্যু বেড়ে ১৩, সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ

এখনও দিল্লির বহু জায়গায় আগুন জ্বলছে। এই অবস্থায় উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিতে তিনদিনের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন। আহত হয়েছে দেড় শতাধিক। এখনও দিল্লির বহু জায়গায় আগুন জ্বলছে। এই অবস্থায় উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দশম শ্রেণির দুটি ও দ্বাদশ শ্রেণির তিনটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

দিল্লির হিংসায় সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ভারতে পা রাখার আগের রাত অর্থাৎ রবিবার থেকে বিক্ষোভ আন্দোলন হিংসার রূপ নিয়ে শুরু করেছিল জাফরাবাদে। মঙ্গলবার রাতে দিল্লি পুলিশ তা সাফ করেছে। তার মধ্যে ঘটে গিয়েছে হিংসা, গিয়েছে প্রাণ। দিল্লির উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশ 'শ্যুট-অ্যাট-সাইটে'র নির্দেশ দিয়েছে।

দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সিএএ বিরোধী হিংসার জেরে একের পর এক প্রাণহানির খবর মিলছে। দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। পাশাপাশি দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ জনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ শান্তি ও সম্প্রীতির আবেদন করেছে। গুজব থেকে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাত ১০টায় রওনা হওয়ার পরে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে পারে হিংসা প্রশমিত করতে। শ্যুট অ্যাট সাইট অর্ডার কার্যকর করতে পারে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য উত্তর-পূর্ব জেলায় দাঙ্গার মতো পরিস্থিতি প্রশমিত করা। মঙ্গলবার হিংসার প্রেক্ষাপটে দিল্লি পুলিশ একটি বিবৃতি জারি করেছে, তাতে বাসিন্দাদের সংযম রাখতে এবং গুজবে মনোযোগ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+