CBSEBoardExam2020: বাতিল পরীক্ষা, কিসের ভিত্তিতে দেওয়া হবে নম্বর, জানাল বোর্ড
CBSEBoardExam2020: বাতিল পরীক্ষা, কিসের ভিত্তিতে দেওয়া হবে নম্বর, জানাল বোর্ড
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারিত বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন বলে জানানো হয়েছে। যাঁরা পরীক্ষা দেবেন না তাঁদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর দেওয়া হবে। শুক্রবারের মধ্যে যাবতীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে বোর্ড।

পরীক্ষা বাতিল
করোনা সংক্রমণ বেড়ে তলায় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সেকথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল।

ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর
সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে কী ভাবে তাঁদের পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা পরীক্ষা দেবেন না তাঁদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

তিন পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ণ
দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শেষ তিনটি পরীক্ষার নম্বরের ভিত্তিতেই মূল্যায়ণ করে না নেওয়া পরীক্ষার নম্বর নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার জানানো হবে। দশম শ্রেণির পরীক্ষা পুরোটাই বাতিল করা হয়েছে। তাঁদের ক্ষেত্রে ঐচ্ছিক সুযোগ রাখা হয়নি।

আইসিএসই বোর্ড পরীক্ষাও বাতিল
সিবিএসই-র পথে হেঁটে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইসিএসই-ও। তবে দশম এবং দ্বাদশ দুই বোর্ড পরীক্ষাই সম্পূর্ণ বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সিবিএসই-র মতো কোনও ঐচ্ছিক সুযোগ রাখা হয়নি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications