ব্যাপক করোনা সংক্রমণ! বাতিল হয়ে গেল সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা

স্বাস্থ্য আগে, পরীক্ষা নয়! আর এই মর্মেই বাতিল হয়ে গেল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মূলত পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিচার করে চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র।

স্বাস্থ্য আগে, পরীক্ষা নয়! আর এই মর্মেই বাতিল হয়ে গেল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মূলত পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিচার করে চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ মঙ্গলবার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদী।

বাতিল হয়ে গেল সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা

উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পরীক্ষা কী ভাবে হবে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। অথচ দ্বাদশ শ্রেণির এই পরীক্ষা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে আজ, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল প্রধানমন্ত্রীর বৈঠকে।

উচ্চ পর্যায়ের বৈঠকে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ চলতি বছরে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে না। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী ছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান-সহ অনেকে।

তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই বৈঠকে থাকতে পারেননি। সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ৩ জুন সুপ্রিম কোর্টকে জানাবে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্ত খতিয়ে দেখে তারপরই চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।

পরীক্ষা বাতিলের এহেন সিদ্ধান্তের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে যে, 'ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দুশ্চিন্তার অবসান ঘটবে এই সিদ্ধান্তে। এই কঠিন পরিস্থিতিতে কোনও পড়ুয়া পরীক্ষা দিতে যেত বাধ্য হবে না।'

এই ইস্যুতে ফিডব্যাক দেওয়ার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ধন্যবাদ দিয়েছেন মোদী। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি কোনও ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ও সরকার নির্ধারিত পদ্ধতিতে দেওয়া ফলাফল না মানেন, সে ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

তবে ঠিক কী ভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে কোনও নির্দেশিকাও আনেনি কেন্দ্র। অন্যদিকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কবে থেকে শুরু হচ্ছে, তার দিনক্ষণ ঘোষণা করা হবে বুধবার।

দুপুর ২টো নাগাদ পরীক্ষার সূচি ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সবাই উপস্থিত ছিলেন।

সেখানেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আগামিকাল বুধবার তা পরীক্ষার্থীদের জানানো হবে। এমনটাই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+