সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল বেরবে এইদিনে, জানিয়ে দিল বোর্ড
সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৮ মে রবিবার। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৮৯১ জন।
সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২৮ মে রবিবার। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৮৯১ জন। মোট ১০ হাজার ৬৭৮ টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় বসে।
২০১৬ সালে সারা দেশের যতগুলি স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় বসেছিল তার চেয়ে এবছর সেটা ২.৮২ শতাংশ বেড়েছে। এবছর ৯ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলেছে।

মোট দশটি অঞ্চলে একসঙ্গে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৩২১জন। এরপরে রয়েছে পাঁচকুলা (১ লক্ষ ৮৪ হাজার ৫৫৭ জন), আজমেঢ় (১ লক্ষ ৩১ হাজার ৪৪৯ জন) পরীক্ষার্থী।
এছাড়া এবছর মোট ২৪৯৭ জন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। রবিবার ফলাফল প্রকাশের সময় দিল্লি হাইকোর্টের নির্দেশ মান্য করা হবে বলেও বোর্ড সূত্রে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications