স্কুলগুলিকে মানতে হবে নয়া নির্দেশ! প্রকাশিত হল দশম, দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস, CBSE

চলতি বছরের শিক্ষাবর্ষ ২০২৫ – ২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেনীর সিলেবাস প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন , সিবিএসই ( CBSE)।আর সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইডে। যেখানে শিক্ষাবর্ষের পুরো সিলেবাসের তথ্য দেওয়াও রয়েছে।

বোর্ড পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, কী কী নতুন বদল এসেছে তা সবই উল্লেখ করা রয়েছে। আর স্কুল গুলিকে এই নির্দেশিকা মেনেই চলতে হবে, এমনও নির্দেশ দিয়েছে বোর্ড।

CBSE

  • ২০২৫-২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেনীর এই নতুন সিলেবাস অফিসিয়াল ওয়েব সাইড cbseacademic.nic.in. পাওয়া যাবে। আর এখানে নয়া সিলেবাস সংক্রান্ত তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন।
  • নয়া প্রকাশিত সিলেবাস তথ্যে কিন্তু শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত করা হচ্ছে। তাঁদের একাডেমিক দক্ষতা যেন আরও উন্নত হয় এমনও সুযোগ এনে দিচ্ছে সিবিএসই।
  • নানান দক্ষতা ভিত্তিক প্রশ্নের মাধ্যমে ধারণাগত চিন্তা ভাবনা ও তাঁদের জ্ঞানের প্রয়োগের ওপর জোর দেওয়ার কথা ভেবেছে বোর্ড। নির্ধারিত বিষয়গুলির ওপর পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলিকে পড়ুয়ারা পড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড।
  • সেই সঙ্গে সিবিএসই ( CBSE) বোর্ড কিন্তু পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষা, দক্ষতা-ভিত্তিক মূল্যায়ন ও পড়ুয়াদের ধারণাগত বোধগম্যতা ও প্রয়োগ বৃদ্ধির জন্য আন্তঃবিষয়ক পদ্ধতিগুলিরও ওপরও বিশেষ জোর দিচ্ছে।

Take a Poll

স্কুলগুলিকে নতুন সিলেবাস কার্যকর ব্যবহার করার জন্য, জাতীয় পাঠ্যক্রম কাঠামো-২০২৩ সালের প্রদত্ত সুপারিশ অনুসারে বিভিন্ন শিক্ষার চাহিদা ও শেখার মান পূরণ করতে ও আরও উন্নত করতে এমন প্রাসঙ্গিক ও নমনীয় শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া কথা বলছে বোর্ড। সিবিএসইয়ের এই নয়া নির্দেশিকা সব স্কুল গুলিতে পাঠানো হচ্ছে, আর সেই মতো যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয়, তেমনই নির্দেশ দিচ্ছে বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+