অঞ্চল ভাগে প্রকাশিত হচ্ছে সিবিএসই দশম শ্রেণির ফলাফল, শীর্ষে ত্রিবান্দম, তলানিতে দিল্লি
সিবিএসই দশম শ্রেণির ফলাফলে পাশের হারে সবার শীর্ষে রয়েছে ত্রিবান্দম। ৯৯.৮৫ শতাংশ এখানে পাশের হার। একেবারে তলানিতে রয়েছে গুয়াহাটি ও দিল্লি।
সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হচ্ছে অঞ্চল ধরে ধাপে ধাপে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে পাশের হারে সবার শীর্ষে রয়েছে ত্রিবান্দম। ৯৯.৮৫ শতাংশ এখানে পাশের হার। একেবারে তলানিতে রয়েছে গুয়াহাটি ও দিল্লি। গুয়াহাটিতে পাশের হার ৬৫.৫৩ শতাংশ এবং দিল্লি সর্বকালীন খারাপ রেকর্ড করে ৭৮.০৯ শতাংশ।
এখনও পর্যন্ত যে সমস্ত অঞ্চলের ফলাফল প্রকাশিত হয়েছে তাতে শীর্ষে রয়েছে ত্রিবান্দম (৯৯.৮৫ শতাংশ)। এরপরে যথাক্রমে চেন্নাই (৯৯.৬২ শতাংশ), ভুবনেশ্বর (৯২.১৫ শতাংশ), চণ্ডীগড় (৯৪.৩৪ শতাংশ), গুয়াহাটি (৬৫.৫৩ শতাংশ), দিল্লি (৭৮.০৯ শতাংশ), পাটনা (৯৫.৫০ শতাংশ), এলাহাবাদ (৯৮.২৩ শতাংশ), দেরাদুন (৯৭.২৭ শতাংশ) ও অজমেঢ় (৯৩.৩০ শতাংশ)।

দিল্লির পাশের হার এবছর ১৩.৬৭ শতাংশ কমে গিয়েছে।একসময়ে তা ৯৮.৪০ শতাংশ ছিল। গতবছরে তা ৯১.৭৬ শতাংশে এসে দাঁড়িয়েছিল। আর এবছর একেবারে কমে ৭৮.০৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। কলকাতার ফলও এদিনই ঘোষণা হবে।
সবমিলিয়ে এবছর মোট পাশের হার ৯০.৯৫ শতাংশ। যা গতবারের চেয়ে অনেকটাই কম। গতবছরে তা ছিল ৯৬.২১ শতাংশ। দিল্লির এই খারাপ ফলের পরে ডিরেক্টরেট অব এডুকেশনের ডিরেক্টর সৌম্য গুপ্ত দিল্লির খারাপ ফলের বিষয়ে জানিয়েছেন, কেন এমন হল তা খতিয়ে দেখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করে অঞ্চল ধরে বিচার করলেই ফলাফল বেরিয়ে আসবে।












Click it and Unblock the Notifications