দিল্লির আবগারি নীতি মামলা! মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যদের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর

আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট দাখিল করা হয়।

আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গত ২১ মার্চ আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিংয়ের মামলায় ইডি গ্রেফতার করে। এরপর ২৬ জুন সিবিআই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে।

arvind kejriwal cbi

সিবিআই-এর অভিযোগ
ইডি ও সিবিআই আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে। এর আগে শুনানিতে সিবিআই আদালতকে বলেছিল ঘুষ নেওয়ার পরে দিল্লির আবগারি নীতির সুবিধা নিতে তাদের ইচ্ছা অনুযায়ী, পরিবর্তন করা হয়েছিল।

ইডি মামলায় জামিন কেজরিওয়ালের
তবে ইডির মামলায় ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পেয়েছেন। কিন্তু সিবিআই-এর করা মামলায় কেজরিওয়াল এখনও তিহারে বন্দি রয়েছেন। সেই মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি চলছে দিল্লি হাইকোর্টে।

আদালতে সিবিআই-এর সওয়াল
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গত শুনানিতে সিবিআই বলেছিল, তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। শুধুমাত্র দক্ষিণের গ্রুপের নির্দেশে আবগারি নীতিতে পরিবর্তন আনা হয়।
সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, যখন কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল বেসরকারিকরণ এবং আবগারি নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত কার ছিল, সেই সময় মন্ত্রিসভার প্রধান থাকা কেজরিওয়াল বলেছিলেন, তাঁর নয়। এব্যাপারে সিবিআই-এর আইনজীবী বলছেন, কেজরিওয়াল দেখানোর চেষ্টা করছেন, বিষয়টি নিয়ে তাঁর কিছু করার নেই, এটা অন্য কেউ করেছে।

কী বলছে আদালত
আদালত বলছে, নির্দিষ্টভাবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ত্রিশ-চল্লিশটি মামলা রয়েছে, তিনি সিবিআই মামলায় হেফাজতে রয়েছেন। প্রতিটি ক্ষেত্রে স্বাধীন আবেদনের ওপরে জোর দেওয়া হলে তা বিলম্বের দিকে নিয়ে যাবে এবং পরোক্ষভাবে তাঁকে কার্যকর আইনি সহায়তার অধিকার অস্বীকার করা হতে পারে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতারের প্রয়োজনীয়তা বিষয়ে একটি বড় বেঞ্চ তিনটি প্রশ্ন বিবেচনা না করা পর্যন্ত এই মামলায় তাঁকে ১২ জুলাই অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু আবগারি দুর্নীতি মামলায় সিবিআই নথিভুক্ত করা মামলায় তিনি এখনও জামিন পাননি।

সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি
সোমবার সুপ্রিম কোর্টে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে। গত প্রায় ১৬ মাস ধরে জেল বন্দি সিসোদিয়া। তদন্তে ধীর গতির অভিযোগ করে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+