সিবিআইয়ের হলফনামা খারিজ, আবু সালেম মামলায় সরকারকে স্পষ্ট অবস্থান নিতে বলল সুপ্রিম কোর্ট

সিবিআইয়ের হলফনামা খারিজ, আবু সালেম মামলায় সরকারকে স্পষ্ট অবস্থান নিতে বলল সুপ্রিম কোর্ট

আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার আবু সালেমের মামলার বিষয়ে সিবিআইয়ের হলফনামা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ২০০২ সালে তৎকালীন উপ–প্রধানমন্ত্রী ও ভারতের স্বারাষ্ট্র মন্ত্রী এল কে আদবানী পর্তুগীজ আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতে প্রত্যাপর্ণের পর গ্যাংস্টার আবু সালেমকে মৃত্যু বা ২৫ বছরের বেশি শাস্তি দেওয়া হবে না। কিন্তু মঙ্গলবার গ্যাংস্টারের এই মামলায় সুপ্রিম কোর্ট '‌অন্তর্রাষ্ট্রীয় প্রভাব’‌ নিয়ে চিন্তা তৈরি করে দিয়েছে। এ ক্ষেত্রে আবু সালেমের প্রত্যর্পণ নিশ্চিত করার সময় ভারত বিদেশী শক্তি এবং তাদের আদালতের কাছে দেওয়া '‌গুরুতর’‌ প্রতিশ্রুতি থেকে প্রত্যাহার করতে পারে।

সিবিআইয়ের গলায় অন্য সুর

সিবিআইয়ের গলায় অন্য সুর

অন্যদিকে, সিবিআই একটি হলফনামা দাখিল করে দাবি করে যে ভারতীয় আদালতগুলি ২০০২ সালে পর্তুগীজ আদালতকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ নয়। সিবিআই তাদের হলফনামায় দাবি করেছে, 'ভারতের তৎকালীন উপ-প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত গৌরবময় সার্বভৌম আশ্বাসকে একটি গ্যারান্টি/প্রতিশ্রুতি হিসাবে বোঝানো যায় না যে ভারতের কোনও আদালত অভিযুক্ত আবু সালেমকে ভারতীয় আইন দ্বারা প্রদত্ত শাস্তি প্রদান করবে না যা বিচার আদালত কর্তৃক প্রদত্ত যাবজ্জীবন সাজা যা আইনত সঠিক এবং কোন হস্তক্ষেপের প্রয়োজন নেই‌ সেখানে।'‌

সরকারকে স্পষ্ট অবস্থান নিতে বলে সুপ্রিম কোর্ট

সরকারকে স্পষ্ট অবস্থান নিতে বলে সুপ্রিম কোর্ট


মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত কেন্দ্রকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে, '‌সরকার কি বলেছে আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালন করবে না? সিবিআই একটি কেন্দ্রীয় সংস্থা। আপনি (‌সরকার)‌ অবস্থান নেওয়া থেকে এড়িয়ে যাচ্ছেন। আপনি ২০০২ সালে করা আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে থাকবেন কিনা, আপনার সরকারের পক্ষে অবস্থান নিতে হবে।'‌ সুপ্রিম কোর্ট এও জানায়, '‌পরের বার আপনি যখন কাউকে প্রত্যার্পণ করতে চাইবেন তার জন্য এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।'‌ সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র সচিবকে ২১ দিনের মধ্যে হলফনামা জমা করতে বলেছে। এই মামলায় পরবর্তী শুনানি ১০ এপ্রিল হবে বলে জানা গিয়েছে।

বিদেশি দেশের সহযোগিতা প্রয়োজন

বিদেশি দেশের সহযোগিতা প্রয়োজন

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি বিশিষ্ট পলাতক ব্যক্তি, বিশেষ করে যারা কোটি কোটি টাকার অর্থ নয়ছয় মামলায় জড়িত তাদের প্রত্যার্পণ করার জন্য আদালতের আশঙ্কা তাৎপর্যপূর্ণ। পলাতকদের বিচারের কাঠগড়ায় ফিরিয়ে আনতে সরকারের অবশ্যই বিদেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।

আবু সালেমের যুক্তি

আবু সালেমের যুক্তি

পর্তুগালে আবু সালেম গ্রেফতার করা হয় এবং ভারতে প্রত্যাপর্ণ করা হয়। বর্তমানে ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছে আবু সালেম। অন্যদিকে, সালেম সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভারত ২০০২ সালে প্রত্যার্পণের আদেশ লঙ্ঘন করেছে। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা জারি করে জানিয়েছে যে ২০০২ সালে আদবানীর করা আশ্বাসের কোনও নিশ্চয়তা নেই। সেই হলফনামা খারিজ করল সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+