আবগারী নীতি দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে আমলারা, ১১ জন অফিসারকে তলব

আবগারী নীতি দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে আমলারা, ১১ জন অফিসারকে তলব

আবগারী নীতি দুর্ণীতি কাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে আবগারি দফতরের এগারো জন অফিসার। তাঁদের জেরা করতে চেয়ে সমন পাঠিয়েছে সিবিআই। তাঁদের জেরা করতে চান তদন্তকারীরা। এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোিদয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন মণীশ সিসোদিয়া।

এগারো অফিসারকে তলব

এগারো অফিসারকে তলব

দিল্লি আবগারি নীতি দুর্ণীতি কাণ্ডে এগারো জন অফিসারকে তলব করল সিবিআই। সকলেই আবগারি দফতরের কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন আবগারি দফতরের কমিশনার গোপী কিষণ, ডেপুটি কমিশনার আনন্দ তিওয়ারি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পঙ্কজ ভটনাগর। এছাড়াও আরও কয়েকজন আধিকারিককে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই দুর্ণীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনন্দ তিওয়ারি এবং পঙ্কজ ভটনাগরকে সাসপেন্ড করেেছ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মাদক মাফিয়াদের সঙ্গে যোগাযোগ

মাদক মাফিয়াদের সঙ্গে যোগাযোগ

সিবিআই এফআইআরে উল্লেখ করেছে যে মাদক মাফিয়াদের সঙ্গে আবগারি দফতরের এই আধিকারীকদের িনয়মিত যোগাযোগ ছিল। ৮ অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। নরেন্দর সিং, িনরজ গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া সেকশন অফিসার কুলজিৎ সিং, সুভাষ রঞ্জন, সুমন সহ একাধিক অফিসার নিয়মিত মদ মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করত বলে জানা গিয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই নতুন আবগারী নীতিতে এমনই অভিযোগ উঠেছে।

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস

মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট েনাটিস জারি করেছে সিবিআই। দেশের বাইরে তিনি যেতে পারবেন না বলে িনর্দেশিকায় জানানো হয়েছে। মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লািশ চালিয়েছে। মোটা টাক ঘুষ নিয়ে দেদারে মদের লাইসেন্স বিলি করা হয়েছে বলে অভিযোগ করেছে সিবিআই। লেফটেন্যান্ট গভর্ণরের নির্দেশেই সিবিআইয়ের এই তদন্ত বলে অভিযোগ আম আদমি পার্টির।

বিস্ফোরক দাবি মণীশ সিসোদিয়ার

বিস্ফোরক দাবি মণীশ সিসোদিয়ার

এদিকে তাঁর বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মণীশ সিসোদিয়া। তিনি দাবি করেছেন বিজেপি তাঁকে দল বদলের প্রস্তাব দিয়েছিল। আপকে ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে বলে টোপ দিয়েছিল বিজেপি। তাহলে তাঁর বিরুদ্ধে ইডি, সিবিআই কোনো কিছুই আর হবে না বলে জািনয়েছিল বিজেপি। িকন্তু গেরুয়া শিবিরের কাছে তিনি মাথা েনায়াননি। তিনি রুখে দাঁড়িয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন মণীশ সিেসাদিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+