দেশে প্রথম ঘটল এই ঘটনা, হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই
এর আগে কখনও এই ঘটনা ঘটেনি। এই প্রথম দেশের কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
এর আগে কখনও এই ঘটনা ঘটেনি। এই প্রথম দেশের কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। যদি এর অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর এই সিদ্ধান্ত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেশের বিচারব্যবস্থার নিরপেক্ষতাকে। এবং বিচারপতিদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।

শীর্ষ আদালতের অনুমতি নিয়েই এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করবে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসএন শুক্লার বিরুদ্ধে। ২০১৭ সালে একটি বেসরকারি মেডিকেল কলেজকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
সেই ঘটনায় বিচারপতিদের একটি প্যানেল তদন্ত করেছিলেন। তাতে দোষী প্রমাণিত হয়েছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা করা যায়নি। কারণ শীর্ষ আদালতের অনুমতি ছাড়া কোনও কর্মরত বিচারপতি বা বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। সেকারণেই সিবিআই এই মামলায় বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে লিখিত আবেদন জানিয়েছিল।
শীর্ষ আদালতের আগের প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁকে পদত্যাগ করতে বলেছিলেন অথবা আগাম অবসব নিতে বলেছিলেন। কিন্তু তাতে রাজি হননি এসএন শুক্লা। শেষে ২০১৮ সালে বিচার সংক্রান্ত সব রকম কাজ থেকে অব্যহতি দেওয়া হয় তাঁকে।
গত মাসে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নিেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে শুক্লকে ইমপিচ করার জন্য সংসদে প্রস্তাব দিতে বলেছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
২০১৭ সালে উত্তর প্রদেশের লখনউয়ের সিসিআরজি নামে একটি বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির মামলায় সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসএন শুক্লা নাকি শীর্ষ আদালতের জারি করা নির্দেশ অমান্য করেই নিজের নির্দেশ বহাল রেখেছিলেন। হাতে লিখে সেই সুপ্রিম নির্দেশ বদল করেছিলেন। পরে সেই মেডিকেল কলেজকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications