Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিবিআই অসাংবিধানিক, তাদের তদন্তের অধিকার নেই : গুয়াহাটি হাই কোর্ট

সিবিআই অসাংবিধানিক, তাদের তদন্তের অধিকার নেই : গুয়াহাটি হাই কোর্ট
নয়া দিল্লি, ৮ নভেম্বর : কেন্দ্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান তদন্তকারী সংস্থা তাদের ক্ষমতা হারাতে চলেছে।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেসটিগেশন তথা সিবিআই তদন্ত অসাংবিধানিক। এফআইআর দায়ের করা, গ্রেফতার করা বা চার্জশিট দেওয়ার কোনও অধিকার সিবিআইয়ের নেই। কেবলমাত্র কোনও বিষয় খবরাখবর নেওয়া ও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কিন্তু এফআইআর, অভিষুক্তকে গ্রেফতার, বা চার্জশিট গঠন করলে তা সাংবিধানিক অধিকার ভঙ্গের সামিল হবে। একটি মামলায় এমনটাই রায় দিল গুয়াহাটি হাই কোর্ট।

হাই কোর্টের তরফে জানানো হয়েছে, ১৯৬৩ সালে কেন্দ্রের প্রস্তাবের ভিত্তিতেই সিবিআই গঠিত হয়। কিন্তু এ সংক্রান্ত কোনও আইন পাশ করা হয়নি। তাই তাদের এফআইআর দায়ের, অভিষুক্তকে গ্রেফতার, বা চার্জশিট গঠনের অধিকার নেই। পুলিশ প্রশাসনের মতো সিবিআইকে ব্যবহার করা যাবে না।

দিল্লি বিশেষ পুলিশ সংস্থাপন আইন ১৯৪৬ আইন অনুযায়ী পুলিশ ফোর্সের অধীনে সিবিআই গঠন করা হয়েছিল। হাই কোর্টের বক্তব্য পুলিশ প্রশাসন রাজ্যের অধিনস্থ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অবৈধ।

রাজ্যের অনুমতি ছাড়াই আদালত সিবিআইকে তদন্তের দায়িত্ব দিতে পারে বলে ২০১০ সালে শীর্ষ আদালত জানিয়েছিল।ইতিমধ্যে দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা সিবিআইয়ের হাতে রয়েছে। তাই গুয়াহাটি হাইকোর্টের এই রায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলে আইনি ও সাংবিধানিক সঙ্কট দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০০১ সালে শিলচরের বিএসএন এল-এর কর্মচারী নবীন্দ্র কুমারের বিরুদ্ধে সিবিআই প্রতারণার মামলা দায়ের করে। সিবিআই আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০৫ সালে নবীন্দ্র হাইকোর্টে একটি আর্জিতে বলেন, সিবিআইয়ের গঠন প্রক্রিয়া অসাংবিধানিক। তাই, কারও বিরুদ্ধে তদন্ত চালানোর অধিকার সিবিআইয়ের নেই। ২০০৭ সালে সেই আবেদন খারিজ হয়। ২০০৮ সালে তিনি ফের একই আর্জি দায়ের করেন। সেই মামলার শুনানিতেই এই রায় দিয়েছে গুয়াহাটি হাই কোর্ট।

সিবিআইসূত্রে খবর, এর আগেও সিবিআইয়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু শীর্ষ আদালত তখন সিবিআইয়ের পক্ষেই রায় দিয়েছিল। এবারের রায় কী হয় তা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+