সিবিআই এর হাত ধরে শ্রীকান্ত মোহতা চললেন ভুবনেশ্বর

প্রতারণার অভিযোগে ধৃত টলিউডের সবচেয়ে নামী প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করার পর তাকে এদিন ভুবনেশ্বর নিয়ে গেল সিবিআই।

প্রতারণার অভিযোগে ধৃত টলিউডের সবচেয়ে নামী প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করার পর তাকে এদিন ভুবনেশ্বর নিয়ে গেল সিবিআই। ২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোজভ্যালি এমনকী সারদা কাণ্ডেও নাম জড়িয়েছে শ্রীকান্তর।

সিবিআই এর হাত ধরে শ্রীকান্ত মোহতা চললেন ভুবনেশ্বর

এদিনই তাকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে খবর। তারপর তাকে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাবে। গ্রেফতারির পর থেকে পরপর জেরায় ক্লান্ত হয়ে পড়েছেন শ্রীকান্ত। রাতভর ঘুমোননি বলে খবর। সল্টলেকে সিবিআই কমপ্লেক্সে জেগেই কাটিয়েছেন।

প্রসঙ্গত, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর অভিযোগ, শ্রীকান্ত মোহতাকে সিনেমা তৈরির জন্য ২৫ কোটি টাকা দিয়েছিলেন তিনি। যদিও চুক্তি অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ করেছেন গৌতম কুণ্ডু। আরও অভিযোগ, টাকা চাওয়ায় তাকে শ্রীকান্ত মোহতা হুমকি দেন।

সিবিআই এর তরফে খবর, জিজ্ঞাসাবাদের জন্য শ্রীকান্ত মোহতাকে বারবার দেখা করতে বলা হলেও, তা এড়িয়ে গিয়েছেন তিনি। তাই বৃহস্পতিবার সকালে তার কসবার অফিসে যায় সিবিআইয়ের তদন্তকারী দল। কসবার অফিসে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও শ্রীকান্ত মোহতা সাহায্য করেননি বলে অভিযোগ। ফলে তাকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+