সুশান্ত কাণ্ডে রিয়া ও অভিনেতা সুভেদ লোহিয়ার মধ্যে মাদক যোগ খতিয়ে দেখবে সিবিআই
সুশান্ত কাণ্ডে রিয়া ও অভিনেতা সুভেদ লোহিয়ার মধ্যে মাদক যোগ খতিয়ে দেখবে সিবিআই
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ঘটনায় পরপর টানা তিনদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন এই ঘটনার প্রধান সন্দেহকারী রিয়া চক্রবর্তী। মঙ্গলবার মুম্বইয়ের ডিআরডিও গেস্টহাউসে রিয়ার ডাক না পড়লেও সিবিআই ডেকে পাঠিয়েছে শৌভিক ও রিয়ার অভিভাবককে।

মাদক যোগ খতিয়ে দেখা হবে
সূত্রের খবর, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেভাবে মাদক ষড়যন্ত্রের বিষয়টা উঠে এসেছে সিবিআই এবার সেই দিকটা খতিয়ে দেখছে। চ্যাট থেকে শুরু করে মাদক অদল বদল, অর্থ স্থানান্তর প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে কেওয়ান চ্যালেন্ট কোম্পানিতে এবং সেই সংস্থা থেকে রিয়ার অ্যাকাউন্টে যাওয়া সবকিছুই এখন খতিয়ে দেখবে সিবিআই। সোমবার সিবিআই রিয়া চক্রবর্তী, শৌভিক, শ্রুতি মোদী, জয়া সাহা, সিদ্ধার্থ পিঠানি, সুভেদ লোহিয়া, নিরজ সিং, গাড়ির চালক রজ্জাক ও ওয়াটারস্টোন রিসর্টের ২ কর্মীকে ডেকে পাঠায় সিবিআই।

সুভেদ–রিয়ার সম্পর্ক ও মাদক যোগ
সুভেদ লোহিয়া একজন ছোট অভিনেতা ও রিয়ার খুব ভালো বন্ধু। যদিও তিনি ক্রমাগত ইডি ও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে। গোয়ার হোটেল মালিক গৌরব আর্যের পাশাপাশি মাদক ষড়যন্ত্রে নাম জড়িয়েছে এই সুভেদেরও। এমনকী রিয়া সুভেদের গাড়ি করে অনেকসময়ই ইডি দফতরে এসেছিলেন। সিবিআই সোমবার সুভেদ ও রিয়ার মধ্যে কোনও ধরনের সম্পর্ক রয়েছে কিনা তা জানার চেষ্টা করছিল এবং ড্রাগ মাফিয়ার সঙ্গে বলিউড সেলেবদের মধ্যে সম্পর্ক কী তা বোঝার জন্য যোগসূত্র খুঁজছে সিবিআই। সিবিআই এও দেখছে যে ঠিক কি ধরনর পার্টি হত সুশান্তের বাড়িতে হত, সেই পার্টিতে অতিথি কারা ছিলেন এবং পার্টিতে মাদক সেবন করা হত না হত না তা দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেওয়ান ট্যালেন্ট কোম্পানি
জয়া সাহা ও শ্রুতি মোদী কেওয়ান ট্যালেন্ট সংস্থার অ্যকাউন্টে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ টাকা স্থানান্তর করে। এরপর এই অর্থ রিয়ার অ্যাকাউন্টে চলে যায় যদিও একেবারে নয়। রিয়ার অ্যাকাউন্টের ২৬ লক্ষ টাকার রহস্য নিয়ে তদন্ত করছে সিবিআই। কেওয়ান কেন রিয়াকে টাকা ফিরিয়ে দিল? এই সংস্থা কি এর আগে অন্য তারকাদেরও এরকমভাবেই টাকা ফিরিয়ে দিয়েছে? সিবিআই এইসব প্রশ্নের উত্তর খুঁজছে এবং তার জন্য শ্রুতি ও জয়াকে ফের সমনপাঠাতে পারে তদন্তকারী সংস্থা।

ওয়াটারস্টোন রিসর্ট
ওয়াটারস্টোন রিসর্টের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, যারা সেই সময় রিয়া ও সুশান্তের সঙ্গে দেখা করতে এসেছিল রিসর্টে। রিয়া-সুশান্ত প্রায় দু'মাস এই রিসর্টে ছিলেন বলে জানা গিয়েছে। ৩৪ লক্ষ টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিসর্টকে দেওয়া হয়। মঙ্গলবার সিবিআই রিয়ার অভিভাবককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।












Click it and Unblock the Notifications