রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্নের খুনের তদন্তে এবার সিবিআই

রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র খুনের তদন্তভার হাতে তুলে নিল সিবিআই।

রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র খুনের তদন্তভার হাতে তুলে নিল সিবিআই। গুরুগ্রামের এই স্কুলের বাথরুমে সাত বছরের প্রদ্যুম্নের গলা কাটা দেহ উদ্ধার হয়। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার সেই ঘটনার তদন্তভার কেন্দ্রের তরফে তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে।

প্রদ্যুম্নের খুনের তদন্তে এবার সিবিআই

সিবিআইয়ের তরফে ফরেনসিক বিশেষজ্ঞরা স্কুলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন ও অন্যদিকে প্রদ্যুম্নের বাবা-মায়ের সঙ্গে কথাও বলবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় মূল অভিযুক্ত বাস কন্ডাক্টর অশোক কুমারকেও হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি অনুযায়ী, প্রদ্যুম্নকে যৌন হেনস্থার পর ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। খুন করার আগে মাত্র তিন মিনিট সে বাথরুমে ছিল। এই ঘটনায় পুলিশ নিরাপত্তার খামতি থাকায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে। এবং এই স্কুলের উত্তর ভারতের প্রধান ফ্রান্সিস থমাস ও মানবসম্পদ বিভাগের প্রধান জয়েশ থমাসকে খুনের মামলায় গ্রেফতার করেছে।

পুলিশি তদন্তে যেসমস্ত জায়গায় খামতি রয়েছে বলে মনে করা হচ্ছে, সেই জায়গাগুলি ফের তদন্ত করে দেখবে পুলিশ। এছাড়া লাই ডিটেকশন, নারকো অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস টেস্ট করে দেখতে পারে। পাশাপাশি অভিযুক্ত ও সাক্ষীদের বয়ান মিলিয়ে দেখা হবে। স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারী ও প্রয়োজনে ছাত্রছাত্রীদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+