পুরনিয়োগ দুর্নীতি মামলায় CBI নজরে বরাহনগর পুরসভা, ৩২ জন পুরকর্মীকে তলব তদন্তকারী সংস্থা
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। শিক্ষক দুর্নীতির তদন্তের পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার বরাহনগর পুরসভার উপরে নজর পড়েছে তদন্তকারীদের।
সূত্রের খবর বরাহনগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই বরাহনগর পুরসভার ৩২ জন কর্নীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, টিটাগড়, কামারহাটি পুরসভার কর্মীদের তলব করে জেরা করেছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়িয়েছে একাধিক পুরসভার। কলকাতা কর্পোরেশনও রয়েছে সেই তালিকায়। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন সেরকম কোনও দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসলে কড়া পদক্ষেপ করা হবে। তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিলেন আধিকারীকদের। পুরসভার ক্লার্ক থেকে শুরু করে গাড়ির চালকদেরও তলব করা হয়েছে। কোটি কোটি টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ারপ অভিযোগ উঠেছে।
এর আগে উত্তর দমদম পুরসভায় নিয়োগ ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সিবিআই তদন্ত বহাল রেখেছে আদালত। তারপর থেকেই একের পর এক পুরসভায় সমন পাঠিয়ে আধিকারীক এবং কর্মীেদর তলব করে জেরা করে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নজর পড়েছে পরাহনগর পুরসভার উপরে। আধিকারীকদের তলব করে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications