RG Kar নিয়ে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই-এর, ঘটনার পিছনে কতজন, কী বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলার শুনানি করে।

গত নয় অগাস্ট ভোরে ৩১ বছর বয়সী আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপর থেকে শুধু কলকাতা কিংবা বাংলায় নয়, সারা ভারতে ক্ষোভ ও প্রতিবাদ চলছে।

supreme court cbi

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ চিকিৎসকের নির্মম মৃত্যুর ঘটনায় এফআইআর দায়েরে দেরির জন্য আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে। ময়নাতদন্তেই জানা গিয়েছিল চিকিৎসককে খুন করা হয়েছে, রাত সাড়ে আটটায় দেহ দেওয়া হয়েছিল পরিবারের হাতে, তাহলে কেন এফআইআর দায়ের করতে রাত ১১.৪৫ হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কী করছিল, সেই প্রশ্ন করে সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের প্রশ্ন, কেন তৎকালীন হাসপাতাল সুপার ঘটনাকে আত্মহত্যা বলেছিলেন? তিনি কি চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা বুঝতে অক্ষম ছিলেন, সেই প্রশ্নও করেছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টে যেমন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল, ঠিক তেমনই রাজ্য সরকারকে ১৪ অগাস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়েও রিপোর্ট জমা দিতে বলেছিল। সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, কীভাবে ১৪ অগাস্ট রাতে সাতহাজার মানুষ হাসপাতালে ঢুকতে পারল? সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তার ভার সিআইএসএফের হাতেও তুলে দেয়।

প্রসঙ্গত গত ১৩ অগাস্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নিয়ে মামলার তুলে দিয়েছিল সিবিআই-এর হাতে। হাইকোর্টের নজরদারিতে তদন্তের কথা জানিয়েছিল। আর সুপ্রিম কোর্ট গত ২০ অগাস্ট, মঙ্গলবার সেই মামলার নজরদারির ভার তাদের হাতে নিয়ে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলে।

এছাড়াও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গণমাধ্যমে ওই চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে অপর একটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিরস্কার করেছিলেন। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত পেশাদারদের নিরাপদ কাজের অবস্থা সম্পর্কে পরামর্শ দিতে দশ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করেও দিয়েছিলেন।

সিবিআই ইতিমধ্যেই উত্তর প্রদেশের নজরকাড়া উন্নাও ও হাথরস ঘটনার নিষ্পত্তি করা দুই মহিলা আইপিএসের হাতে আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার তদন্তভার তুলে দিয়েছে। এদিন সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে সিবিআই আদালতকে জানাবে, এখনও পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত সঞ্জয় রাই একমাত্র আসামী কিনা।

এদিন সিবিআই রিপোর্টে থাকতে পারে কতজন অভিযুক্ত এর পিছনে রয়েছে কিংবা ফরেনসিক রিপোর্টে কী বলা হচ্ছে, সেই তথ্যও। এছাড়াও মামলায় সন্দীপ ঘোষের ভূমিকা কী এবং সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদে কী কী তথ্য বেরিয়ে এসেছে, তাও জানাবে সিবিআই। প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বুধবার পর্যন্ত পরপর ছয় দিন জেলা করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+