অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে এবার প্রাক্তন সিএজি সহ ৪ বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে মামলা!
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে প্রাক্ত এক সিএজি এবং চারজন বায়ুসেনা অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সিবিআই অনুমোদন চেয়েছে। প্রাক্তন সিএজি শশীকান্ত শর্মা, প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসার, সহ কুন্তে, ম্যাথিউ এবং সন্তোষ নামক তিন বায়ুসেনা আধিকারিকের নাম পরিপূরক চার্জশিটে রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে যখন ১২টি ভিভিআইপি হেলিকপ্টর কেনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল তখন শশীকান্ত শর্মা প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব (বায়ুসেনা) ছিলেন। তাঁর তদারকিতেই ইউপিএ জমানায় এই চুক্তি এগিয়েছিল বলে অভিযোগ। বাকি সব অভিযুক্ত আধিকারিকরাও এই ঘটনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ করছে সিবিআই।
২০১৪ সালে ইউপিএ আমলে ৩,৬০০ কোটি টাকার অগাস্টা চপার কেলেঙ্কারি হয়। অভিযোগ ওঠে ইতালিতে তৈরি এই চপার ভারতকে বেচতে দুর্নীতি হয়েছে। ব্রিটেনের নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল এই চপার দুর্নীতির অন্যতম কুশীলব বলে ছড়িয়ে যায়। মিশল প্রায় ৩৫০ কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ।
এছাড়াও ভারতের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের পকেটও ভারী হয়েছিল বলেও অভিযোগ। কয়েক হাজার কোটি টাকার এই প্রতিরক্ষা দুর্নীতিতে বেশকিছু রাজনৈতিক নেতা, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক, আমলা, বায়ুসেনার আধিকারিক জড়িত বলে অভিযোগ।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications