Satyapal Malik: কোটি টাকার দুর্নীতি! প্রাক্তন রাজ্যপালের বাড়ি সহ ৩০ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

Satyapal Malik: কিরু হাইড্রো প্রজেক্ট দুর্নীতি (Kiru Hydro Electric Project) মামলায় প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal Malik) বাড়িতে তল্লাশি। আজ বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের আধিকারিকরা জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের (ex-Jammu and Kashmir Governor) দিল্লির বাড়িতে পৌঁছে যান।

সেখানে তল্লাশির পাশাপাশি তাঁর দফতরেও চলছে সিবিআই অভিযান। একই সঙ্গে এই মামলাতেই জম্মু-কাশ্মীরের অন্তত ৩০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Satyapal Malik

বিরোধীদের অভিযোগ, পুলওয়ামা নিয়ে সত্য সামনে নিয়ে এসেছিলেন তৎকালীন সে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল (Satyapal Malik)। আর সেই কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। উল্লেখ্য, কিশতওয়ারের চেনাব নদীর উপর প্রস্তাবিত কিরু জলবিদ্যুৎ প্রকল্পের ২২০০ কোটি টাকার একটি সিভিল ওয়ার্ক চুক্তি হয়।

২০১৯ সালে সেই চুক্তি হয়। আর তা ঘিরে মোটা অঙ্কের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই সময় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক (Satyapal Malik)। ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ্যপাল ছিলেন।

অভিযোগ, রাজ্যপাল (Satyapal Malik) থাকাকালীন দুটি ফাইলে মঞ্জুরী দেওয়ার জন্য ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর এরপরেই এই বিষয়ে তদন্তে নামে সিবিআই। মামলার তদন্তে দিল্লি, জম্মু-কাশ্মীর সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাতে নতুন করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। বেশ কিছু ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

আর সেই সমস্ত নথি-ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে নতুন করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। আর এরপরেই এদিন দিল্লি সহ জম্মু-কাশ্মীরের ৩০ টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্তত ১০০ জন আধিকারিক এদিনের তল্লাশিতে অংশ নিয়েছেন বলে খবর।

যদিও এদিনের অভিযান নিয়ে চরম ক্ষুব্ধ প্রাক্তন রাজ্যপাল (Satyapal Malik) সত্যপাল মালিক। নিজের সোশ্যাল মিডিয়ায় রীতিমত ক্ষোভ উগরে দেন তিনি। লিখছেন, গিত কয়েকদিন ধরে শরীর অসুস্থ। এর মধ্যেও অভিযান চলছে। সহকারী এবং গাড়ির চালকদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে।

তবে তল্লাশিতে তিনি যে ভয় পান না সেই বার্তা দিয়েছেন সত্যপাল। শুধু তাই নয়, তল্লাশিতে এমন কিছু পাওয়া যাবে না। কার্যত হেনস্তা করতেই এই অভিযান বলে দাবি প্রাক্তন রাজ্যপালের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+