সাম্প্রদায়িক দোষে দুষ্ট ভারপ্রাপ্ত সিবিআই প্রধান! নয়া অভিযোগে ফের বিতর্কে মোদী সরকার
যাঁকে সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান পদে বসানো হয়েছে, সেই নাগেশ্বর রাও-ও কিন্তু সংবাদ মাধ্যমের আলোয় এসে পড়েছেন।
এখনও পর্যন্ত সিবিআই নিয়ে যে ঝড় চলছে তা মূলত ছুটিতে পাঠানো প্রধান অলোক বর্মা এবং পদাধিকারে দ্বিতীয় স্থানে থাকা রাকেশ আস্থানার মধ্যে। কিন্তু যাঁকে অন্তর্বর্তী প্রধান পদে বসানো হয়েছে, সেই নাগেশ্বর রাও-ও কিন্তু সংবাদ মাধ্যমের আলোয় এসে পড়েছেন। তাঁর বিরুদ্ধেও উঠছে নানা অভিযোগ।

বিরোধীদের অভিযোগ, নাগেশ্বর রাও-এর বিরুদ্ধে পরিষ্কার কোনও রেকর্ড নেই।
স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ছাড়াও, নাগেশ্বর রাও-এর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগও রয়েছে। এমনটাই রিপোর্ট করেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। বছর কুড়ি আগে এই মন্তব্যে জেরে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ১৯৯৯ সালের এক মন্তব্যের জেরে ওড়িশা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সিপিএম নেতা কিশোর পট্টনায়েক।
আদালতে করা আবেদনে, সিপিএম নেতার অভিযোগ ছিল, ওই আইপিএস বলেছিলেন, ইসলামপন্থী, খ্রিস্টান আর মার্কসবাদীরা মানবাধিকারের পক্ষে হুমকির সমান। তিনি নাকি আরও বলেছিলেন, ভারতীয় সংবিধান প্রণেতারা সংখ্যালঘুপন্থী।
১৯৯৮ সালের ১০ ডিসেম্বর ওড়িশার গঞ্জাম জেলায় নাগেশ্বর রাও বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই সময় তিনি বেরহামপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্বেচ্ছাসেবী সংস্থা হিউমেনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সেই সময় বেশ কয়েকজন নাগেশ্বর রাওয়ের বক্তব্যের প্রতিবাদ করেছিলেন।
তৎকালীন যুব নেতা আলি কিশোর পট্টনায়েক জানিয়েছেন, সেখানে একটি মিটিং-এ উপস্থিত ছিলেন তিনি। এক আইপিএস অফিসারের বক্তব্যে যথেষ্টই আঘাত পয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। নাগেশ্বর রাও-এর বক্তব্য প্রকাশ করেছিল স্থানীয় একটি সংবাদ মাধ্যম। যদিও সেই সময়েই সংবাদ মাধ্যমে ওঠা নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছিলেন নাগেশ্বর রাও। এই নিয়ে বিতর্ক পৌঁছে গিয়েছিল ওড়িশা বিধানসভাতেও।
তৎকালীন বিরোধীদের মধ্যে এনিয়ে বিতর্কের মধ্যেই সিপিএম নেতা আদালতে আবেদন দাখিল করেছিলেন। এরপরেই এনিয়ে দুটি তদন্তের আদেশ দেওয়া হয়েছিল। একটি পুলিশের তরফ থেকে। অপরটি আয়কর আধিকারিকের তরফ থেকে।
এই ঘটনার পরেই ওই অফিসারকে কটকের বাইরে পাঠিয়ে দেওয়ায় জনস্বার্থ মামলা নিয়ে আর এগনো যায়নি বলে জানিয়েছেন সিপিএম নেতা আলি কিশোর পট্টনায়েক। তবে সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান হিসেবে বিতর্কের কেন্দ্রে চলে আসায় ফের বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার চিন্তা করছেন ওই নেতা। আদালত খুললেই বিষয়টি নিয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনিয। কটকের আইনজীবীরা গত মাসখানেক ধরে ধর্মঘট চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
এ সম্পর্কে নাগেশ্বর রাওয়ের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications