রেলের চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে সিবিআইয়ের তল্লাশি, উদ্ধার ২০০টি জমির দলিল

রেলের চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে সিবিআইয়ের তল্লাশি, উদ্ধার ২০০টি জমির দলিল

আইআরসিটিতে চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির তদন্তে সিবিআই আরজেডির বেশ কয়েকজনের নেতার বাড়িতে তল্লাশি চালাল। এছাড়াও দিল্লি, গুরুগ্রাম সহ দেশের একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ২০০টির বেশি দলিল উদ্ধার করা হয়েছে। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ, রেলমন্ত্রী থাকার জমির বিনিময়ে আইআরসিটিতে চাকরি দিতেন। রেলে চাকরির দুর্নীতির অভিযোগের এফআইরের সময় মাত্র পাঁচটি দলিলের সন্ধান পাওয়া গিয়েছিল। তদন্তের পর থেকে দলির সংখ্যা বাড়তে থাকে। পাশাপাশি দুর্নীতির অভিযোগ আরও স্পষ্ট হয়।

আরজেডি নেতাদের বাড়িতে তল্লাশি

আরজেডি নেতাদের বাড়িতে তল্লাশি

আরজেডি এমএলসি সুনীল সিং, দলের নেতা আশফাক করিম, ফইয়াজ আহমেদ ও সুবোধ রায়ের বাড়িতে অভিযান চালায় সিবিআই। তদন্তে সিবিআই জানতে পেরেছে যে আইআরসিটিসিতে চাকরি পাওয়ার পর প্রার্থীরা স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে হেমা যাদবকে জমি উপহার দিয়েছিলেন। তদন্তে নেমে সিবিআই রেলওয়ের কর্মচারী হরিদানন্দ চৌধুরী, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের তাৎকালীন ওএসডি ভোলা যাদবকে দুর্নীতির অভিযোগে সিবিআই আগেই গ্রেফতার করেছিল। ভোলা যাদব ২০০৪ থেকে ২০০৯ সালে পর্যন্ত লালু প্রসাদের এসডিও ছিলেন।

তল্লাশির বিরোধিতায় আরজেডি নেতারা

তল্লাশির বিরোধিতায় আরজেডি নেতারা

বিহারে মহাগঠবন্ধ বা মহাজোট সরকারের আস্থাভোটে জয় পাওয়ার একদিন পরেই সিবিআইয়ের তরফে আরজেডির নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে, দিল্লি, হরিয়ানা, গুরুগ্রাম এবং বিহারের পাটনা, মধুবনী, কাটিহারের ২৫টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। গুরুগ্রামে নির্মিয়মাণ একটি শপিং মলেও সিবিআই তল্লাশি চালিয়েছে। সিবিআই তল্লাশির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব। তিনি বলেন, গুরুগ্রামের যে নির্মিয়মাণ শপিং মলে সিবিআই তল্লাশি চালিয়েছে, সেটি হরিয়ানার একটি সংস্থার অধীনে তৈরি হচ্ছে। শপিং মলটির উদ্বোধন একটি বিজেপি নেতার করার ছিল। আরজেডি নেতাদের বাড়িতে কেন তল্লাশি চলছে তা সবার জানা।

আইআরসিটিসি চাকরি জমি দুর্নীতি মামলা কী

আইআরসিটিসি চাকরি জমি দুর্নীতি মামলা কী

আইআরসিটিসি চাকরির বিনিময়ে জমি নেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সিবিআই লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, দুই মেয়ে ও অজ্ঞাত ১৫ জন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগ লালু প্রসাদ যাদব ভারতীয় রেলে গ্রুপ ডি জোনে বিকল্প নিয়োগের বিনিময়ে স্ত্রী ও মেয়েদের নামে সম্পত্তি হস্তান্তর করতেন। পাটনার বেশ কয়েকজন বাসিন্দা তাঁদের নিজেদের জমি লালু প্রসাদ যাদবের পরিবার বা তাঁর একটি বেসরকারি সংস্থাকে উপহার দিয়েছিলেন। অভিযোগ, রেলওয়ের এই বিকল্প নিয়োগের জন্য কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। রেল মন্ত্রকের তরফে কোনও ঘোষণা করা হয়নি। তারপরেও পাটনা, জব্বলপুর, কলকাতা, মুম্বই ও জয়পুর থেকে নিয়োগ হয়েছিল।

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন

চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলায় পাটনায় প্রায় ১,০৫,২৯২ বর্গফুট জমি, স্থাবর সম্পত্তি লালু প্রসাদ যাদব পাঁচটি বিক্রয় দলিল ও দুইটি উপহারের দলিলের মাধ্যমে অধিগ্রহণ করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে লালু প্রসাদ যাদব বা তাঁর পরিবারের সদস্যরা বিক্রেতাকে নগদ অর্থ দিয়েছিলেন দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+