Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজের এই ন্যক্কারজনক কুকীর্তি নিয়ে সিবিআই-এর সামনে মুখ খুলল রামরহিম,বরবাদ ৪০০টি জীবন

সূত্রের খবর, সিবিআই-য়ের জেরার মুখে রাম রহিমকে ৪০০ জন ডেরা সদস্যের নির্বীজকরণ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ধর্ষণের দায়ে কারাবন্দি ' ডেরা সচা সৌদা' প্রধান রাম রহিমের একাধিক কুকীর্তির কথা সামনে এসেছে এযাবৎকাল। এবার সেই কুকর্ম নিয়ে সিবিআইয়ের জেরার সামনে মুখ খুলল রামরহিম। সূত্রের খবর, সিবিআই-য়ের জেরার মুখে রাম রহিমকে ৪০০ জন ডেরা সদস্যের নির্বীজকরণ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিজের এই নক্কারজনক কুকীর্তি নিয়ে সিবিআই-এর সামনে মুখ খুলল রামরহিম,বরবাদ ৪০০টি জীবন

বিশেষ আদালতের সম্মতিক্রমে সিবিআই রামরহিমকে রোহতকের জেলেই জিজ্ঞাসাবাদ করে। যে কারাগারে সে আগামীর ২০ বছরের জন্য বন্দি হয়ে রয়েছে। সেখানে জেরার মুখে এই ইস্যুতে রাম রহিমের বক্তব্যকে রেকর্ড করে সিবিআই। অভিযোগ, রামরহিম ডেরার ৪০০ ভক্তকে সে নির্বীজকরণ করিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে এক ডেরা ভক্ত একটি রিট পিটিশন দায়ের করে জানায় যে , তাঁর অবৈধ নির্বীজকরণ করা হয়েছে, এবং এজন্য তাঁর ক্ষতিপূরণ চাই। ওই ভক্তি তাঁর অভিযোগে এও জানান যে এই নির্বীজকরণ করা হয়েছে ২০০০ সালে।অভিযোগে বলা হয়, ডেরার হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে বহু শিষ্যকে নির্বীজকরণ করানো হয়। নির্বীজকরণের সময় বলা হয়, এই পক্রিয়া তাঁদের ভগবানকে উপলব্ধি করতে সাহায্য করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+