সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের কিনারায় ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের কিনারায় ঘটনার পুনর্নির্মাণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের কিনারায় ঘটনার পুনর্নির্মাণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলকে নিয়ে শনিবার বিকেলে সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার বাড়িতে যান তদন্তকারী অফিসাররা। তাঁরা সুশান্তের রাঁধুনি নীরজ সিং ও রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করেন।

সুশান্ত রাজপুতের মৃত্যুরহস্যের কিনারায় ঘটনার পুনর্নির্মাণ

সুশান্ত সিং রাজপুতকে ১৪ জুন তাঁর ভাড়া করা বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেখানেই ঘটনার পুনর্নির্মাণ হয়। তার আগে সিবিআই আধিকারিকরা ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে সকাল ১১ টায় কুপার হাসপাতাল পরিদর্শন করেছেন।

তদন্তকারী অফিসাররা প্রায় দুই ঘণ্টা হাসপাতালে কাটিয়েছিলেন। শুক্রবার তদন্তকারীরা মুম্বাইয়ের ডিআরডিওর গেস্ট হাউসে অভিনেতার কুক নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সুশান্ত সিং রাজপুতের বাড়ির ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্দাকে অন্ধেরীর মেরোলের একটি বেসরকারি সংস্থার গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সিবিআই দল মুম্বাই পুলিশ থেকে ফরেন্সিক রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্ট, মুম্বই পুলিশে ৬০ জনেরও বেশি ব্যক্তির জবানবন্দি ও অন্যান্য নথিপত্র ও তথ্য সংগ্রহ করেছে। তিনি জানান, রাজপুত যে তিনটি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন, তার ল্যাপটপ, জামাকাপড়, কম্বল, বিছানার চাদর, একটি সবুজ কুর্তা, এক গ্লাস রস এবং তার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রমাণও সংগ্রহ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+