গ্রেফতার হতে পারেন চিদম্বরম! হাইকোর্টে রক্ষাকবচ খসে পড়তেই বাড়িতে সিবিআই
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তারপরই মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল পি চিদাম্বরমের বাড়িতে পৌঁছে গিয়েছেন।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তারপরই মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল পি চিদাম্বরমের বাড়িতে পৌঁছে গিয়েছেন। তবে কি এদিনই তিনি গ্রেফতার হবেন? রাজনৈতিক মহলে উঠে পড়ছে মোক্ষম সেই প্রশ্নটিই। এদিন সিবিআই আধিকারিকরা গিয়ে দেখেন, কংগ্রেসের প্রবীণ নেতা বাড়িতে নেই।

দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ খসে পড়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চেয়েছিলেন চিদম্বরম। কিন্তু সে জন্য তাঁকে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে সিবিআই-ইডি চাইছে তাঁকে জেরা করতে। আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত চিদম্বরমকে নিজেদের হেফাজতে নিয়েই তাঁরা জেরা করতে চান তদন্তকারীরা।
The team of Central Bureau of Investigation (CBI) officers has left from the residence of P Chiadambaram. https://t.co/SnKbDKhElP
— ANI (@ANI) August 20, 2019
এদিন দিল্লি হাইকোর্টে আগাম জামিন আরও তিনদিন বাড়ানোর আবেদন করেছিলেন চিদম্বরম। তাঁর আবেদন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গৌর প্রত্যাখ্যান করে দেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) তদন্ত করছে আইএনএক্স মিডিয়া মামলাটি। চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন মিডিয়া গ্রুপকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications