এনডিটিভি চ্যানেলের প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক ক্ষতির ঘটনায়, দেশের প্রথম সারির টেলিভিশন নিউজ চ্যানেল NDTV এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালাল CBI বা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টি

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক ক্ষতির ঘটনায়, দেশের প্রথম সারির টেলিভিশন নিউজ চ্যানেল NDTV এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্য়ান প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালাল CBI বা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। ওই ব্যাঙ্কের আর্থিক ক্ষতির নেপথ্যে প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রয়েছেন বলে অভিযোগ।যদিও চ্যানেলে তরফে গোটা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে। চ্যানল জানিয়েছে, তারা এর বিরুদ্ধে লড়াই চালাবে।

এছাড়াও এই ঘটনায় দিল্লি ও দেরাদুনের বিভিন্ন অংশে তল্লাশি অভিযান চাায় সিবিআই। সিবিআইয়ের কাছে অভিয়োগ রয়েছে, যে প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায় , একটি প্রাইভেট সংস্থা ও আরও অনেকে মিলে আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকার ক্ষতি করেছে।

এনডিটিভি চ্যানেলের প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি

মনে করা হচ্ছে ওই টাকা অভিযুক্তরা অন্য কোথাও ট্রান্সফার করেছে। এদিকে, বিজেপির তরফে, সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, 'আইনের ভয় সবারই থাকা উচিত। সে যে কেউই হোক তার জন্যই নিয়ম একই হবে।'

তবে NDTV এর সঙ্গে জড়িত এই ঘটনাই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে নোটিশ জারি করা হয় এই চ্যানেলের বিরুদ্ধে , তখন অভিযোগ ছিল দেশের FEMA বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন তারা লঙ্ঘন করেছে। এছা়ডাও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই ঘটনায় NDTV এর আবেদন খারিজ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+